দিনভর উত্তেজনা
খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যু নিয়ে প্রশ্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৪ ১৭ মার্চ ২০১৯
‘আমি আপনার ছেলেকে (ডা. রাজন কর্মকার), আপনাকে (শ্বাশুড়ী) হত্যা করবো, তারপর নিজে আত্মহত্যা করবো।’
মোবাইল ফোনে এভাবে শাশুড়ি খুকু রানী কর্মকারকে হত্যার হুমকি দিয়েছিলেন ডা. রাজন কর্মকারের স্ত্রী কৃষ্ণা মজুমদার রুপা।
এ অভিযোগ করলেন তার মামা সুজন কর্মকার। অভিযোগে আরও বললেন, ডা. রাজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, শনিবার বিকেলে তৃষ্ণা আমরা বোন খুকুকে ফোন করে উত্তেজিত ভাষায় কথা বলে। তৃষ্ণা ফোনে রাজনকে হত্যার হুমকি দেয়। মোবাইলে তৃষ্ণা আমার বোনকে বলেন, আপনি ও আপনার ছেলেকে আমি হত্যা করবো, তারপর আত্মহত্যা করবো।
কেন এই হুমকি দিলেন তৃষ্ণা, জানতে চাইলে ডা. রাজনের মামা বলেন, তাদের আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব ছিল। রাজনের সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না। ৪ বছর ধরে রাজন একবারও নোয়াখালীর বাড়িতে যায়নি। তার পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দিতেন না কৃষ্ণা।
তিনি বলেন, রাজনের খবর শোনার পর থেকে জ্ঞান হারিয়েছেন আমার বোন। ছেলের শোক তিনি কীভাবে সামলাবেন। রাজনের স্বাভাবিক মৃত্যু হয়নি। তার মৃত্যুতে কৃষ্ণার হাত রয়েছে। আমরা রাজনের খুনির বিচার চাই।
তিনি আরো বলেন, রাজনের মা ও বাবা দুজনই শিক্ষক। তিন ভাই বোনের মধ্যে রাজন সবার বড়। তার এই মৃত্যু পুরো পরিবারকে হতাশার সাগরে ডুবিয়ে দিল।
ডা. রাজনের এই মৃত্যু স্বাভাবিক নয় বলেও দাবি করেছেন তার সহকর্মীরাও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগের গবেষণা সহকারি ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠিনক সম্পাদক আসাদুজ্জামান সরোয়ার বলেন, ডা. রাজনের পারিবারিক দ্বন্দ আছে বলে শুনেছি। দেড় বছর আগেও পারিবারিক দ্বন্দ্বের কারণে মাথায় প্রচণ্ড আঘাত নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ছিলেন প্রায় এক মাস। তাই এই মৃত্যু স্বাভাবিক নয়। আমরা তার হত্যার বিচার চাই।
তিনি বলেন, ডা. রাজন খুব ভালো একজন সার্জন ছিলেন। তিনি খুব মেধাবী ছিলেন। সারা দিন খুব ব্যস্ত থাকতেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন খুবই আন্তরিক। আমাদের দুভার্গ্য আমরা খুব ভালো একজন চিকিৎসক হরালাম।
ডা. রাজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা। তার স্ত্রী কৃষ্ণা মজুমদার রুপা বিএসএমএমইউর সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।
রাজন কর্মকার চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের (বিডিএস) ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জের এখলাসপুর। তার বাবার নাম সুনীল কর্মকার।
গত শনিবার রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করে ইন্দিরা রোডের বাসায় যান রাজন। রোববার ভোর ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজনের মৃত্যু ঘটেছে বলে তার শ্বশুরবাড়ির সদস্যরা বললেও হত্যাকাণ্ডের সন্দেহ করছেন তার পরিবারের সদস্যরা।
স্কয়ার হাসপাতালে ডা. রাজনের মৃত্যুর পর ভোর থেকে দিনভর উত্তেজনা চলে বেসরকারি ওই হাসপাতালে। রাজনের বাবার ও শ্বশুর বাড়ির পক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ। রাজনের বাবার পক্ষ চায় লাশের ময়না তদন্ত হোক, অন্যপক্ষ তাতে আপত্তি জানাচ্ছিল। পরে পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে।
স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, রাত পৌনে ৪টার দিকে ডা. রাজনকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর লাইফের কোনো সাইন পাওয়া যায়নি।
ডা. রাজনের দেহে কোনো জখম ছিল না বলে জানান এই চিকিৎসক।
শেরে বাংলা থানার ওসি জানে আলম বলেন, স্কয়ার হাসপাতালের ডাক্তাররা বলেছেন, ডা. রাজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে যেহেতু বিভিন্ন অভিযোগ এসেছে, এজন্য ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




