গর্ভবতীদের জন্য আম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২২ ১৮ মে ২০২২
গর্ভবতী নারীর খাদ্যাভ্যাস অন্যান্য সময়ের খাদ্যাভ্যাসের মতো নয়। এসময় হবু মায়ের খাবারের দিকে রাখতে হয় বিশেষ নজর। সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ মেনে তালিকা করে খাবার খেলে। গর্ভবতীর খাবারের ক্ষেত্রে কিছু ফলের বিষয়ে নিষেধ থাকে। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাসে এদিকে খেয়াল রাখা বেশি জরুরি। আমও কি সেসব ফলের তালিকায় আছে? সুস্বাদু এই ফল কি গর্ভবতীর খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে?
গ্রীষ্মের অন্যতম সুস্বাদু ফল হলো আম। এই ফলের স্বাদ নেওয়ার জন্য সারা বছর মুখিয়ে থাকেন অনেকেই। অন্যদের জন্য তো ঠিক আছে, কিন্তু গর্ভবতীরাও কি এই ফল নির্দ্বিধায় খেতে পারবেন? বিশেষজ্ঞদের মতে, গর্ভবতীর খাবারের তালিকায় রাখা যাবে আম। এটি খাওয়ার ক্ষেত্রে করতে হবে না কোনো ধরনের দুশ্চিন্তা।
প্রয়োজনীয় পুষ্টি
আম খেলে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই পাওয়া যায়। গর্ভাবস্থায় নারীর শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন পড়ে। কারণ তখন তার ভেতরে আরেকটি মানব শরীর গঠিত হতে থাকে। আমে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬। যে কারণে আম খেলে গর্ভবতী মায়ের শরীরে অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছে যায়। তাই গর্ভবতীরা নির্দ্বিধায় আম খেতে পারেন।
ভ্রূণের বিকাশ
ভ্রূণের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাবার খাওয়া জরুরি। এক্ষেত্রে সাহায্য করতে পারে কিছু ফল। তার মধ্যে একটি হলো সুমিষ্ট ও রসালো ফল আম। আমে থাকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড, এই অ্যাসিড শুধু হবু মায়েরই উপকার করে না, সেইসঙ্গে গর্ভস্থ সন্তানের জন্যও সমান উপকারী। তাই গর্ভাবস্থায় নিজের ও অনাগত সন্তানের সুস্থতা চাইলে আম খেতে হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গর্ভাবস্থায় মায়ের শরীর অনেকটা নাজুক হয়ে পড়ে। এসময় রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়ে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আম। আমে আছে এমন অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী। তাই নানা ধরনের অসুখ-বিসুখের সঙ্গে লড়াই করার জন্য আম এসময় রাখতে হবে খাবারের তালিকায়।
অতিরিক্ত আম নয়
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এটি যেকোনো খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য। গর্ভবতীরা অতিরিক্ত আম খেলে মাথা ঘোরা, মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই কতটুকু প্রতিদিন আম খেতে পারবেন তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারলে সবচেয়ে ভালো হয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




