চোখের পাতা কাঁপে কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩২ ১ ডিসেম্বর ২০২০
ডান চোখের পাতা লাফাচ্ছে! তাহলে আজ অফিসে যাবেন না। নির্ঘাত কোনও অঘটন ঘটবে। যদি বাম চোখের পাতা লাফায়, তাহলে বিন্দাস বাইরে বের হন। খোশমেজাজে কাটবে সারাদিন।
অনেকেই এ প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করেন। কিন্তু কেন চোখের পাতা লাফাচ্ছে, সেই কারণটা একবারও ভাবেন না। প্রধানত, পেশীর সংকোচনের ফলে চোখের পাতা লাফায়। ডাক্তারি ভাষায় এ রোগের নাম মাইয়োকিমিয়া। দিনে দু’একবার হলে সেটি স্বাভাবিক। কিন্তু যদি মাত্রারিক্ত হয় এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
চোখের পাতা কাঁপছে, তা হয়তো পাশের কোনও ব্যক্তি দেখে ফেলছেন বলে অনেকে ধারণা করেন। আদতে চোখের পাতা এত দ্রুত কেঁপে ওঠে, তা আপনি ছাড়া দ্বিতীয় কেউ দেখতে বা বুঝতে পারেন না। চোখের পাতা কাঁপা বা লাফানোর পেছনে ৭টি মারাত্মক স্বাস্থ্য সমস্যার লক্ষণ রয়েছে। তা হলো-
মানসিক চাপ
কোনও কঠিন মানসিক চাপে থাকলে শরীর বিভিন্ন উপায়ে প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।
ক্লান্তি
পরিমিত ঘুমের অভাব বা অন্য কোনও কারণে ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে। এজন্য দরকার ঘুম। তাহলেই ঠিক সেরে যাবে।
দৃষ্টি সমস্যা
দৃষ্টিগত কোনও সমস্যা থাকলে চোখের উপর চাপ পড়ে। অনেকক্ষণ ধরে টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রীনের দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিতে প্রভাব পড়ে। এসব সমস্যা থেকে চোখের পাতা লাফানো উপসর্গ দেখা দিতে পারে।
ক্যাফেইন-অ্যালকোহল
অনেক বিশেষজ্ঞের মতে, ক্যাফেইন ও অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে। তাই এসব বর্জন করাই শ্রেয়।
চোখের শুষ্কতা
কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অতিরিক্ত অ্যালকোহলের প্রভাব, কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসানো কিংবা বয়সজনিত কারণে চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে। চোখের শুষ্কতার কারণে পাতা লাফায় বলে চক্ষু চিকিৎসকরা মনে করেন।
পুষ্টির ভারসাম্যহীনতা
পুষ্টির ভারসাম্যহীনতাকেও চোখের পাতা লাফানোর একটি কারণ হিসেবে ধরা হয়। বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে এমনটি হতে পারে।
এলার্জি
যাদের চোখে এলার্জি আছে, তারা অনবরত চোখ চুলকান। ফলে চোখের পানির সঙ্গে হিস্টামিনও নির্গত হয়। যে কারণে চোখ কাঁপে বলে অনেকেই মনে করেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










