ঠাণ্ডা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে মেরুদণ্ডের ব্যথা, যেভাবে এড়াবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৬ ২২ ডিসেম্বর ২০২৪
শীতের মৌসুমে দিন যত গড়াচ্ছে তত কমছে তাপমাত্রা। সেই সঙ্গে চা-কফি পানের প্রবণতা বাড়ছে। অনেকের কাছেই এই ঋতু খুব পছন্দের। কারণ, শীতে নানা পদের ও বাহারি খাবার খাওয়া-দাওয়া করা যায়। আবার মনোরম পরিবেশে ভ্রমণ করা যায়। শীতকালীন খাবার ও প্রাকৃতিক সৌন্দর্য্যে মন্ত্রমুগ্ধ হয় সবাই।
কিন্তু এসবের সঙ্গে শীত নিয়ে আসে নানা স্বাস্থ্য ঝুঁকি। সর্দি-কাশি, জ্বর, ঠাণ্ডা লাগা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। পাশাপাশি বাড়ে মেরুদণ্ড সম্পর্কিত নানা সমস্যা।
চিকিৎসকরা বলছেন, এই মৌসুমে মেরুদণ্ডের চারপাশের পেশী ও লিগামেন্ট শক্ত হয়ে যায়। ফলে অস্বস্তি বাড়ে। তাই এই ঋতুতে মেরুদণ্ডের যত্ন নেয়া জরুরি। এমন পরিস্থিতিতে মেরুদণ্ডের যত্ন নিতে কী কী করবেন সেসব জেনে নেয়া যাক-
মেরুদণ্ডের ব্যথা কেন বাড়ে?
শীতকাল আর্থ্রাইটিস, হার্নিয়েটেড ডিস্ক বা মেরুদণ্ডের স্টেনোসিস আক্রান্ত ব্যক্তিদের জন্য আরও বেদনাদায়ক হতে পারে। মূলত স্লিপড ডিস্ক, সায়াটিকা বা মেরুদণ্ডের ফাইবারে চাপের ক্ষেত্রে ঠাণ্ডার প্রভাব আরও বাড়তে পারে।
একইসঙ্গে যারা এসব সমস্যায় ভুগছেন না তাদের জন্যও এই সময় খুব কঠিন হতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকলে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে মেরুদণ্ড ঠিক রাখতে কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
যেভাবে রক্ষা করা যায়-
চিকিৎসকদের মতে, ঠাণ্ডা এড়াতে গরম কাপড়চোপড় পরা, থার্মাল ও শাল ব্যবহার করা এবং পিঠ সবসময় গরম রাখা খুবই জরুরি। মেরুদণ্ড রক্ষা করার জন্য সঠিক ভঙ্গি বজায় রাখতে হবে। বিশেষ করে দীর্ঘক্ষণ বসার সময় বাড়ার সঙ্গে সঙ্গে। সঠিক চেয়ার এবং বসার অভ্যাস কোমর ব্যথা প্রতিরোধ করতে পারে।
শীতকালে শারীরিক ক্রিয়াকলাপ বজায় রাখা চ্যালেঞ্জিং। তবে নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম ও হালকা স্ট্রেচিং পেশী নমনীয়তা এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন- দুধ, দই, সবুজ শাকসবজি এবং শুকনো ফল মেরুদণ্ডকে শক্তিশালী করতে খুব সহায়ক।
এই সময় হাইড্রেশনের যত্ন নেয়া গুরুত্বপূর্ণ। তাছাড়া সঠিক ঘুমের ব্যবস্থা যেমন- একটি শক্ত গদি এবং পাশে শোয়ার সময় হাঁটুর মধ্যে একটি বালিশ রাখা পিঠের নিচের অংশে চাপ কমায়।
শীতকালে সুস্থ থাকার জন্য ধ্যান, গভীর শ্বাস এবং যোগব্যায়ামের মতো কৌশল অনুশীলন করা উপকারী। এই ব্যবস্থাগুলো অবলম্বন করে ঠাণ্ডা আবহাওয়ায় মেরুদণ্ডের সমস্যা এড়ানো যায়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




