ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৮ ১৩ নভেম্বর ২০১৯
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ডায়াবেটিক সমিতি’র পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ আহবান জানান।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সুষম ও পরিমিত আহার অত্যন্ত জরুরি- এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে প্রতিরোধের উপায় সম্পর্কে আমাদের জানতে হবে।
তিনি বলেন, এ বিষয়ে পরিবারের মধ্য থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে। বিশেষ করে ফাস্টফুড, কোমল পানীয়র মতো ক্যালোরিসমৃদ্ধ খাদ্যগ্রহণে সংযমী হওয়া আবশ্যক।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বৃহস্পতিবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন আবদুল হামিদ। তিনি বলেন,আজ থেকে ১২ বছর আগে বাংলাদেশের উদ্যোগের কারণেই দিবসটি জাতিসংঘ দিবস হিসেবে মর্যাদা লাভ করে। যা দেশের জন্য অত্যন্ত গর্বের।
রাষ্ট্রপতি বলেন,অব্যাহত নগরায়ণের কারণে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন, কায়িক পরিশ্রমের অভাবসহ নানা কারণে বাংলাদেশে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি পরিবারেই ডায়াবেটিস এখন উদ্বেগের অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত জীবনধারণের কারণে ডায়াবেটিস যেমন বাড়ছে, তেমনি অপরিকল্পিত গর্ভধারণের কারণেও ডায়াবেটিস বৃদ্ধি পাচ্ছে।
বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে আবদুল হামিদ উল্লেখ করেন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের অর্ধেকের বেশি পরবর্তীতে আক্রান্ত হন। এমনকি অপরিকল্পিত গর্ভধারণের কারণে শিশু অপুষ্টির শিকার হলে এবং সেই শিশু পূর্ণবয়স্ক হওয়ার পর অতিরিক্ত ওজন হলে তার ডায়াবেটিসের ঝুঁকি থাকে।
তিনি মনে করেন, এ প্রেক্ষাপটে এবারের ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’র প্রতিপাদ্য ‘আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’ যথাযথ হয়েছে। রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










