ডায়াবেটিস ও রক্তের শর্করা নিয়ে সাধারণ ভুল ধারণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৪৭ ২২ আগস্ট ২০২৪
সবসময় রক্তে শর্করার মাত্রা বেশি থাকা হয়ত খারাপ। আবার বাদামি চালের ভাত খাওয়ার অভ্যাসেও রক্তে শর্করা বেশি হতে পারে। তাই বলে ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে শুধু এই বিষয়গুলো নির্ভর করে না। সার্বিকভাবে ভালো থাকার জন্য রক্তে প্রয়োজনীয় মাত্রায় শর্করা থাকা প্রয়োজন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ডায়াবেটিস ও রক্তে শর্করার মাত্রা নিয়ে নানান ভুল ধারণা প্রচলিত রয়েছে।
ধারণা ১: দেহের ওজন বেশি মানেই ডায়াবেটিস হবে
বাস্তবতা হল: শুধু ওজন এবং বিএমআই’য়ের ওপর ডায়াবেটিস হওয়া নির্ভর করে না।
এই বিষয়ে নিউ ইয়র্ক’য়ের ‘এস্থার ট্যাম্বি নিউট্রিশন’য়ের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ এস্থার টাম্বি বলেন, “দেহের ওজনের সাথে ডায়াবেটিস হওয়ার চিন্তাধারার কারণে রোগ নির্ণয়ে ভুল হতে পারে। ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “সব টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা স্থূল হয় না, সব হালকা-পাতলা গড়নের মানুষের টাইপ ১ ডায়াবেটিস থাকে না।”
আসল বিষয় হল- ওজন ছাড়াও বয়স, পারিবারিক ইতিহাস, শারীরিক কর্মকাণ্ডের অভাব, হজমতন্ত্রের ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। আকারের তুলনা দেহের অবস্থার ওপর সুস্বাস্থ্য নির্ভর করে। ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সুস্থ থাকার মাত্রা বাড়ায়।
ধারণা ২: ডায়াবেটিস হলে কার্ব খাওয়া যায় না
বাস্তবতা হল: ডায়াবেটিসে আক্রান্তদের পুষ্টি উপাদান গ্রহণে তারতম্য ঘটে। এর মধ্যে কার্বোহাইড্রেইটস’ও রয়েছে।
ডাবেটিসে আক্রান্তরা সাধারণ কার্বোহাইড্রেইটস সমৃদ্ধ খাবার, যেমন- ওটস, ফল এবং কিছু সবজি খাওয়া থেকে দূরে সরে যান। কারণ এগুলো দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তবে নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে উল্টো ফল হতে পারে”- একই প্রতিবেদনে মন্তব্য করেন পুষ্টিবিদ জাস্টিন চ্যান।
যুক্তরাষ্ট্রে অনলাইন ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ইয়োর ডায়াবেটিস ডায়েটিশিয়ান’য়ের এই প্রতিষ্ঠাতা ব্যাখ্যা করেন, “প্রতিনিয়ত মিষ্টি-ধরনের খাবার পরিহার করলে কার্ব খাওয়ার চাহিদা বাড়ে। একই সঙ্গে ক্লান্তিও কাজ করে। ফলে পরে মিষ্টি খাওয়ার অভাববোধ থেকে বেশি মিষ্টি খাওয়ার হয়ে যায়। তাই তিনি নির্দিষ্ট খাবার না এড়ানোর পরামর্শ দেন। বরং মিষ্টি ও কার্ব খাওয়ার ক্ষেত্রে পরিমিত হতে বলেন।
ধারণা ৩: ডায়াবেটিস হলে চিনি-মুক্ত খাবার খাওয়া উপকারী।
বাস্তবতা হল: চিনি-মুক্ত খাবার অন্যান্য সমস্যা তৈরি করে, যা প্রস্তুতকারকরা বলতে চায় না।
চিনি-মুক্ত বা কৃত্রিম চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করা মনে হতে পারে খুবই ভালো বিষয়্। তবে এই ধরনের খাবারে বেশি লবণ থাকতে পারে যা চর্বিজাতীয় খাবারের চাইতে খারাপ। এই তথ্য জানিয়ে নিউ ইয়র্ক’য়ের ‘হেল্থফুল লেন নিউট্রিশন’য়ের পুষ্টিবিদ অ্যামান্ড লেন বলেন, সাধরণভাবে এই ধরনের খাবারে বাড়তি কৃত্রিম স্বাদ যুক্ত করা হয় যা স্বাস্থ্যের জন্য উপকারী নয়।
পাশাপাশি চ্যান বলেন, চিনি-মুক্ত উপাদান যেমন- ‘মাল্টোডেক্সট্রিন’ রক্তের গ্লুকোজের মাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া কৃত্রিম চিনি হজমতন্ত্রে অস্বস্তি তৈরি করে। যে কারণে কৃত্রিম চিনিযুক্ত খাবারের পরিবর্তে প্রাকৃতিকভাবে যেসব খাবারে শর্করা বা চিনির মাত্রা কম সেগুলো বেছে নেওয়ার পরামর্শ দেন, পুষ্টিবিদ লেন।
ধারণা: ডায়াবেটিস না থাকলেও নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা ভালো।
বাস্তবতা হল: এটা অপ্রয়োজনীয়। আর যাদের ডায়াবেটিস হয়নি তাদের ভুল ধারণা দিতে পারে।
যাদের ডায়াবেটিস নেই, তাদের সার্বক্ষণিক রক্তের শর্করা পরীক্ষার মাধ্যমে তেমন কোনো লাভ হয় না। বরং খরচ বাড়ে।চ্যান বলেন, আর এই বিষয়ে তেমন কোনো গবেষণাও নেই। সাধারণভাবে বলা যায়- কী খাওয়া হচ্ছে আর কী করছে সেটার ওপর ভিত্তি করে একজন সুস্থ মানুষের রক্তের শর্করার মাত্রা সারাদিনে ওঠা-নামা করে। এই বিষয়টা মাথায় না রেখে রক্তের শর্করার মাত্রা প্রতিনিয়ত পরীক্ষা করলে ভুল ফল পাওয়া যাবে।
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- সোনার দামে বড় দরপতন কেন?





