ডেঙ্গু হলে কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৪ ২৯ অক্টোবর ২০২৪
চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৪২ জনে পৌঁছেছে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তবে তারপরেও যদি ডেঙ্গু হয়ে যায় তাহলে কী করবেন? চলুন জেনে নিই।
চিকিৎসকের পরামর্শ নিন:
ডেঙ্গু হলে কী করবেন সেটি জানার আগে জানা প্রয়োজন আপনার ডেঙ্গু হয়েছে কি না। তাই যথাসময়ে ডেঙ্গু টেস্ট করতে হবে। জ্বরের প্রথম পাঁচ দিনে সাধারণত ডেঙ্গু পজিটিভ আসে এরপর আবার নেগেটিভ হয়ে যায়। তাই জ্বর আসলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু টেস্ট করতে হবে। দেশের অধিকাংশ চিকিৎসক ডেঙ্গু সম্পর্কে জানেন, তাই সাধারণ ফিজিশিয়ান বা প্রাইভেট ডাক্তার থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে। জটিলতা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা ভালো। ডেঙ্গুর জন্য বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই, তবে চিকিৎসকের নির্দেশনা মানলে বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
বিশ্রাম:
ডেঙ্গু শরীরে অনেক দুর্বলতা এনে দেয় এবং জ্বর ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। শরীর ও মাথাব্যথা, জয়েন্টের ব্যথা এবং কিছু ক্ষেত্রে ‘হাড়ভাঙ্গা জ্বর’ও দেখা দিতে পারে। নারীদের ক্ষেত্রে পিরিয়ডের সময় রক্তক্ষরণও বেড়ে যেতে পারে। তাই বিশ্রাম না নিলে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া কঠিন হয়ে পড়ে।
পানীয় জাতীয় খাবার খেতে হবে:
ডেঙ্গু হলে প্রচুর পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ। ফলের রস, ওরাল স্যালাইন, ডাবের পানি এবং অন্যান্য ইলেকট্রোলাইট সমৃদ্ধ তরল পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ হবে। স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করুন।
জ্বর কমাতে করণীয়:
ডেঙ্গুতে জ্বর অনেক বেশি তাপমাত্রার হতে পারে, তাই শরীর ঠান্ডা রাখতে নিয়মিত পানি দিয়ে মুছতে হবে। প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। তবে কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা অন্যান্য ব্যথানাশক গ্রহণ করা উচিত নয়।
জ্বর কমার পর সতর্কতা:
জ্বর কমে গেলেও ৪ থেকে ৫ দিন পরে শরীরে র্যাশ বা এলার্জি দেখা দিতে পারে। এসময় রক্ত পরীক্ষা করে প্লেটলেট সংখ্যা জেনে নেওয়া প্রয়োজন। জ্বর কমার পর ক্রিটিকাল সময়ে তীব্র পেট ব্যথা, বমি, রক্তক্ষরণ বা প্রসাব কমে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া জরুরি, নইলে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিতে পারে।
প্লেটিলেট সম্পর্কে জানুন:
প্লেটিলেট বা অনুচক্রিকা রক্তের অংশ যা রক্তক্ষরণ প্রতিরোধ করে। ডেঙ্গুতে প্লেটিলেটের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। যদি প্লেটিলেট খুব কমে যায়, নিয়মিত পরীক্ষা করাতে হবে।
মশা থেকে সুরক্ষা:
ডেঙ্গু এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, তাই আক্রান্ত রোগীর জন্য মশারি ব্যবহার এবং মশার প্রতিরোধে উপযোগী পোশাক পরা জরুরি।
পুনরায় ডেঙ্গু আক্রান্তদের জন্য সতর্কতা:
ডেঙ্গু থেকে সেরে উঠলেও পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়, এবং দ্বিতীয়বারের সংক্রমণ বেশি বিপজ্জনক হতে পারে। হেমোরেজিক ফিভার বা শক সিন্ড্রোমের মতো জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, তাই সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ডেঙ্গু হলে যে খাবারগুলো খাবেন
কমলা
কমলা ও কমলার রস ডেঙ্গু জ্বরে ভালো কাজে আসতে পারে। কারণ এটিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিওক্সিডেন্ট। আর এই দুটি উপাদান ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে ভালো কাজ করে।
ডালিম
ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। সেই সঙ্গে এতে রয়েছে পরিমাণ মতো মিনারেল। যদি আপনি নিয়ম করে ডালিম খান তাহলে বেড়ে যাবে প্লেটলেটের সংখ্যা। এই উপকারী ফলটি খেলে ক্লান্তি ও অবসাদ অনুভূতিও দূর হবে। প্রাচীন কাল থেকে এই ফলটি রোগ নিরাময়ের পথ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ডাবের পানি
ডেঙ্গুর জ্বর হলে শরীরে তরল পদার্থের শূন্যতা সৃষ্টি হয়। সৃষ্টি হয় ডিহাইড্রেশন। এ সময় বেশি বেশি করে ডাবের পানি পান করলে উপকার পাওয়া যাবে। কেননা ডাবে রয়েছে ইলেক্ট্রোলাইটসের মতো প্রয়োজনীয় পুষ্টি।
পেঁপে পাতার জুস
ডেঙ্গু জ্বর হলে রোগীর শরীরে কমে যেতে পারে প্লেটলেট। তাই এ সময় আপনার উপকার করতে পারে পেঁপে পাতা। পেঁপে পাতায় পাপাইন এবং কিমোপেইনের মতো এনজাইম সমৃদ্ধ যা হজমে সহায়তা করে। সেই সঙ্গে বৃদ্ধি করেতে পারে প্লেটলেটের পরিমাণও। সেজন্য আপনাকে প্রতিদিন নিয়ম করে ৩০ এমএল পেঁপে পাতার তৈরি জুস খেতে হবে। আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন এ জুস।
হলুদ
ডেঙ্গু জ্বরে কাজে আসতে পারে হলুদও। এর জন্য আপনাকে এক গ্লাস দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে পান করতে হবে। এটি আপনাকে অতি দ্রুত সুস্থ্য করে তুলবে।
মেথি
ডেঙ্গু জ্বর হলে কাজে আসবে মেথি। এটি আপনাকে অতি সহজে ঘুমিয়ে যেতে সহায়তা করেবে। সেই সঙ্গে সহয়তা করবে অতিরিক্তমাত্রার জ্বর কমিয়ে আনতে। তবে মেথি গ্রহণ করার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরমার্শ করে নিতে হবে।
ব্রোকলি
ব্রোকলি হলো ভিটামিন কে’র একটি ভালো উৎস। অন্যদিকে ভিটামিন কে রক্তের প্লেটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ। যদি কোনো ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হন; তাহলে অবশ্যই বেশি করে ব্রোকলি খাবেন।
পালংশাক
পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ওমেগো-থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায়। এটি আবার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করে। এই শাকটি বেশি করে গ্রহণ করলে অতি দ্রুত প্লেটিলেট বৃদ্ধি পায়।
কিউইফল
কিউই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। সেই সঙ্গে এটিতে পটাশিয়ামও রয়েছে। এই ফলটি বেশি খাওয়ার ফলে ইলেক্ট্রোলাইট স্তর এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ ফলটি খেলে লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি পায়।
ডেঙ্গু জ্বরের সময় যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত
তৈলাক্ত ও ভাজা খাবার
ডেঙ্গু জ্বর হলে অবশ্যই তৈলাক্ত ও ভাজা খাবরগুলো এড়িয়ে চলা উচিত। এই খাবারগুলো খেলে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
মসলাযুক্ত খাবার
ডেঙ্গু রোগীকে অবশ্যই মসলাযুক্ত খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এই ধরনের খাবার বেশি করে খেলে পাকস্থলীর দেয়াল নষ্ট হয়ে যেতে পারে।
ক্যাফিনযুক্ত পানীয়
ডেঙ্গু হলে তরল খাবার বেশি করে খেতে হবে। সেই সঙ্গে ক্যাফিনযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। এই খাবারগুলো হার্ট রেট বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে ক্লান্তি নিয়ে আসতে পারে।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি





