ঢাকা, ১৯ জুলাই রোববার, ২০২৬ || ৪ শ্রাবণ ১৪৩৩
good-food
১১৭

তেলের দাম বাড়তে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ১৫ এপ্রিল ২০২৬  

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে সবাইকে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর স্ট্রাটেজিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

তেলের দাম বাড়ানো হবে কিনা? এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “দর আসলে বাড়বে কিনা নিশ্চিত নই। তবে পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয়ের বিষয়টি সামনে আসতে পারে।”

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ খারাপ দিকে যাওয়ার শঙ্কা আছে। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে। এখন পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ চলছে। ফলে ইরান থেকে তেলবাহী জাহাজ বাইরে যেতে পারছে না।”

তথ্য উপদেষ্টা বলেন, “আবার হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান। ফলে গুরুত্বপূর্ণ এ জলপথ পার হতে পারছে না তেলবাহী জাহাজ ও গ্যাসবাহী ট্যাংকার। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন লম্বা সময় ধরে ভর্তুকি দিয়ে যাওয়া কঠিন।” 

তেলের দাম বাড়তে পারে: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান বলেন, “গত মার্চে তেলের দর আমরা বাড়ায়নি, এপ্রিলেও বাড়েনি। তবে যুদ্ধ দীর্ঘ হলে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি, প্রয়োজন হতে পারে। মানে এটা হবেই, এরকম না।” 

তিনি বলেন, “ট্রাম্প প্রেডিক্টেবল না। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় এবং একটা চুক্তি হয়ে যায়, তাহলে সব ঠাক হয়ে যাবে।”

এদিকে দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেস চৌধুরী এক ব্রিফিংয়ে জানিয়েছেন, এখন পর্যন্ত জ্বালানি নিয়ে কোনো সমস্যা নেই। মূলত প্যানিক বায়িংয়ের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।

তিনি বলেন, “বিকল্প সোর্স ব্যবহার করে জ্বালানি মজুতের পথ পাওয়া গেছে। এপ্রিল পর্যন্ত আমাদের জ্বালানি মজুত নিয়ে কোনো সমস্যা নেই। এমনকি যে মজুত আছে, তা দিয়ে মে মাসেও সমস্যা হবে না।”