দুধপানে মৃত্যু হলো মা ও ছেলের!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০০ ৩১ আগস্ট ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাভীর দুধপানের পর মা ও ছেলের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামের মো. সাকিম আলীর স্ত্রী হাসনারা বেগম (৩০) ও তার ৯ বছরের শিশু সন্তান হাসিব রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। বৃহস্পতিবার রাতে শিশু হাসিব ও শুক্রবার সকালে তার মা হাসনারা বেগম মারা যান। একই দুধ খেয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত শিশুর চাচি চাম্পা বেগম।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রথমে শিশু হাসিবকে একই গ্রামের মফিজুলের গাভীর দুধ পান করতে দেন তার মা। দুধ খাবার কিছুক্ষণ পর শিশুটির বুক জ্বালাপোড়া করছে ও চোখে কম দেখছে বলে তার মাকে জানায়। শিশুটি তার মাকে আরো জানিয়েছে দুধ ক্ষেতে কেমন জানি টক টক লাগছিল।
এরপর তার মা হাসনারা বেগম ও চাচি চাম্পা বেগম একই দুধ পান করে। দুধ পানের পর সবাই অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও এরপর রাত ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিনজনকে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে প্রথমে শিশু হাসিব ও শুক্রবার সকালে তার মা হাসনারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে নিহত মা ও ছেলের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোহা. খাইরুল আতাতুর্ক দুধ খেয়ে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু, না অন্য কোনো খাদ্যে বিষক্রিয়া হয়েছিল কিনা সেটি তিনি নিশ্চিত করে জানাতে পারেননি, সন্ধ্যায় তিনি আবারো জানান আননোন পয়জনিক কারণে তাদের মৃত্যু বলে ছাড়পত্রে উল্লেখ রয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচএ) ডা. আখতার হোসেন জানান, এ্যানথ্রাক্সের কারণেও মৃত্যু হতে পারে, তবে কি কারণে মৃত্যু তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
গাভীর মালিক মফিজুল জানান, সকালে গোয়ালা আমার এই গাভীটি থেকে প্রায় আড়াই কেজি দুধ সংগ্রহ করে প্রতিদিন নিয়ে যায়, প্রতিদিন বিকেলে আবারো দ্বিতীয় দফায় আমি নিজেই সোয়া কেজির মতো দুধ সংগ্রহ করি, বিকেলের সংগৃহীত দুধ ১৭ দিন থেকে ভাতিজা সাকিমের বাড়িতে একপোয়া করে দুধ দিয়ে আসছি। বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের আলাউদ্দিনসহ আরো দুই পরিবারকে একই সময়ে দোহা (গাভীর দুধ সংগ্রহ) দুধ দিই, অন্য তিন পরিবারের সদস্যরা একই দুধ খেলেও কেউ অসুস্থ হয়নি।
আলাউদ্দিন জানান, আমাদের কোনো ক্ষতি হয়নি। নিহত হাসনারা স্বামী ও হাসিবের বাবা সাকিম জানান, আমি ও আমার ১১ বছরের মেয়ে আঁখি আগেই ঘুমিয়ে পড়ায় দুধ খাওয়া হয়নি, ভাগ করে এক পোয়া দুধ ছেলে-মেয়েকেই খাওয়ানো হতো। আমার ছেলে দুধ খাবার পর আমার পাশে বিছানায় এসে ঢলে পড়ে বমি করতে থাকে, কিছুক্ষণ পর আমার স্ত্রী হাসনারা ও ভাইবো চাম্পার একই অবস্থা হয়।
সাবেক ইউপি সদস্য পিয়ারা বেগম জানান, শুনেছি মৃত্যুর প্রায় ১/২ ঘণ্টা আগে দুজনেরই পাতলা পায়খানা ও বমি হচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাম্পা বেগমের ভাই আলামিন শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মোবাইলে জানান, চাম্পা বেগম শঙ্কামুক্ত নন। নিহত হাসিবের মরদেহ গোসলদাতা আতিকুল ইসলাম জানান, হাসিবের মরদেহতে কোনো দাগ, ক্ষত বা ফোসকার মতো কিছু দেখা যায়নি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










