ঢাকা, ২৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ৭ আশ্বিন ১৪৩৩
good-food
৩৩৯

দেশে এইচএমপিভিতে প্রথম আক্রান্ত নারী মারা গেছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৫ ১৬ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) প্রথম আক্রান্ত নারী মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।  

 

তিনি বলেন, এইচএমপিভিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর নাম সানজিদা আক্তার ( ৩০)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না।

 

ডা. আরিফুল বাশার বলেন, গত ১২ জানুয়ারি সানজিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। তবে তিনি যে এই ভাইরাসের জন্যই মারা গেছেন, এমনটি বলা যাবে না। তার অন্য আরো শারীরিক জটিলতা ছিল।

 

যার জন্য হঠাৎ করেই অবস্থা খারাপ হয়ে যায় সানজিদার বলে জানান হাসপাতালের তত্ববধায়ক। তবে এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর ঘটনা দেশে এটিই প্রথম।