নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ৮ জুলাই ২০২৬
চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ব্যয় সাশ্রয় এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কঠোর ব্যয়-সংযম নীতি ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার জারি করা এক পরিপত্রে পরিচালন ও উন্নয়ন বাজেটের বিভিন্ন খাতে ব্যয় সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সীমিত সম্পদের কার্যকর ব্যবহার এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রমালিকানাধীন, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্র পরিচালিত কোম্পানিগুলোকে নির্দেশনা অনুসরণ করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে নতুন যানবাহন কেনা বন্ধ রাখা। তবে ১০ বছরের বেশি পুরোনো ও অচল যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব আয়ে কেনার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। নতুন যানবাহন কিনতে হলে তা অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিকেল হতে হবে।
এছাড়া নতুন প্রশাসনিক ও অনাবাসিক ভবন নির্মাণে ব্যয় বন্ধ থাকবে। তবে যেসব নির্মাণকাজ ইতোমধ্যে ৭০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে শেষ করা যাবে। ভূমি অধিগ্রহণের জন্য নতুন ব্যয়ও স্থগিত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য বিশেষ অগ্রিম প্রদানও বন্ধ থাকবে।
উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও একই ধরনের কৃচ্ছ্রসাধনের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন যানবাহন ক্রয় এবং ভূমি অধিগ্রহণে ব্যয় সীমিত থাকবে। তবে প্রকল্প বাস্তবায়নের স্বার্থে বিশেষ প্রয়োজন হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।
সরকারি অর্থায়নে বিদেশ সফরের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে উন্নয়ন সহযোগী সংস্থা বা বিদেশি সরকারের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের ফেলোশিপ কর্মসূচি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এছাড়া প্রি-শিপমেন্ট ইন্সপেকশন ও ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট এর ক্ষেত্রে বিদেশে পরীক্ষা করার পরিবর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত (সার্টিফায়েড) প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে পরীক্ষা সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে "ভ্যালু ফর মানি” নিশ্চিত করতে হবে, যাতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নেইমার
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
- একদিন না খেয়ে থাকলে শরীরে যা ঘটে
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- আমিরের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন
- শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ ১৫ শিক্ষার্থীর
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুললো














