পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি বেশি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১০ ১৮ মে ২০২৬
পঞ্চাশোর্ধ নাফিজা বেগমের তিন সন্তান। স্বামী ব্যবসায়ী। বড় মেয়ের বিয়ে দিয়েছেন সম্প্রতি। মেঝ ছেলে আর ছোট মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। স্বামী আর সন্তানদের নিয়ে ভালোই কাটছিল তাদের দিন।
কিন্তু দু’এক মাস ধরে নাফিজার শরীরটা ভালো যাচ্ছিল না। আগের চেয়ে পেট একটু ফুলে গেছে। খুব অস্বস্তি লাগে। একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন। পিঠেও কেমন জানি চিন চিন করে ব্যাথা করে। কিছু খেতেও ইচ্ছে করে না।
স্বামীর সাথে আলোচনা করলে তিনি একজন মেডিসিনের ডাক্তার দেখাতে বলেন। স্বামীর কথামতো ছোট মেয়েকে নিয়ে একদিন তাদের পারিবারিক ডাক্তারের সাথে দেখা করতে যান। ডাক্তার সব শুনে নাফিজাকে একজন গাইনোলজিষ্ট দেখানোর পরামর্শ দেন।
ডাক্তারের পরামর্শ মত নাফিজা যান একজন গাইনোলজিষ্টের কাছে। তিনি বেশ কিছু পরীক্ষা দেন। রিপোর্ট আসার পর জানা যায়, নাফিজা ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী নারীদের মধ্যে একটি সাধারণ ক্যান্সার হলো ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার যার প্রধান কারণ হিসেবে বর্তমান জীবনযাত্রাকেই দায়ী করছেন তারা।
তাদের মতে, পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি বেশি।
আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রতি ৮৭ জন নারীর মধ্যে একজনের ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। ধারণা করা হয়, ২০৫০ সালের মধ্যে এ হার ৫৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এই ক্যান্সারে বেঁচে থাকার হার ৮৮ শতাংশ।
স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আকরাম হোসাইন বলেন, সাধারণত নারীদের তলপেটের দুই পাশে যে ওভারি বা ডিম্বাশয় থাকে, সেখানে যখন কোনো ক্যান্সার হয়, তখন সেটাকে বলে ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার ।
তিনি বলেন, পঞ্চাশোর্ধ্ব নারীদেরই মূলত এই ক্যান্সারের ঝুঁকি বেশি। এ ছাড়া যেসব নারীর তাড়াতাড়ি মাসিক হয় বা স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে যায় তাঁরা বেশি ঝুঁকিতে থাকেন। পাশাপাশি জরায়ু ও কোলন ক্যান্সারের সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।
তিনি বলেন, এটি সাধারণত নারীদের প্রজননতন্ত্রকে প্রভাবিত করে এবং মেনোপজের পর, বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সের নারীদের মধ্যে বেশি দেখা যায়। প্রাথমিক পর্যায়ে এর লক্ষণ অস্পষ্ট হওয়ায় এটি প্রায়শই দেরিতে ধরা পড়ে।
তিনি বলেন, ওভারিয়ান ক্যান্সারের প্রধান লক্ষণ সমূহ হল পেট ফুলে যাওয়া বা অস্বস্তি। খুব দ্রুত পেট ভরে যাওয়া মনে হওয়া। পেলভিক বা তলপেটে ব্যথা। ক্লান্তি এবং পিঠে ব্যথা। অস্বাভাবিক যোনি রক্তপাত (বিশেষ করে মেনোপজের পরে)।
তিনি বলেন, ৪৫-৫০ বছরের পরে ঝুঁকি বাড়ে। মা বা বোনের এই ক্যান্সার থাকলে ঝুঁকি বেশি থাকে। ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসার মধ্যে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ এবং কেমোথেরাপি অন্তর্ভুক্ত থাকে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ক্যান্সার চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য।
বিশিষ্ট অনকোলজিষ্ট ডা. কুদরত-ই-ইলাহী বলেন, জরায়ুমুখ ক্যান্সার আর ডিম্বাশয় ক্যান্সারকে অনেকেই গুলিয়ে ফেলেন। গর্ভধারণ করার পরে যেখানে সন্তান থাকে, সেটাকে বলা হয় জরায়ু। আর জরায়ুর ফান্ডাস, বডি ও মুখ আছে। এই মুখে যখন কোনো ফান্ডাস হয়, সেটা জরায়ুমুখের ক্যান্সার। আর ডিম্বাশয় কিন্তু জরায়ুর দুই পাশে থাকে দুইটা হাতের মতো, যাকে বলে ‘ফ্যালোপিয়ান টিউব’। এর শেষ প্রান্তে তলপেটে পেলভিক রিজিয়নে দুটি ডিম্বাশয় থাকে। যাকে আমরা ওভারি বলি। কাজেই জরায়ুমুখের ক্যান্সার আর ডিম্বাশয়ের ক্যান্সার সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, মূলত ক্যান্সারের জগতে স্ক্রিনিংয়ের যে বিষয় বা রোগগুলো আছে, ওভারিয়ান ক্যান্সার সরাসরি তার ভেতরে আসে না। যেমন স্তন ক্যান্সারের একটা স্ট্রাকচার স্ক্রিনিংয়ের রূপরেখা আছে। কিন্তু ওভারিয়ান ক্যান্সারে এ রকম কিছু নেই। মিনিমাম একটা আলট্রাসনোগ্রাম করে দেখা যায়। তবে যাঁদের ওভারিয়ান ক্যানসার হওয়ার আশঙ্কা আছে, তাঁরা ক্যান্সার মার্কার সি-১২৫ করতে পারেন। এর রিপোর্ট পেলেই বোঝা যায়, এ ধরনের ক্যান্সার আছে কি নেই।
ডা. কুদরত-ই-ইলাহী বলেন, সব ক্যান্সারেরই টাইপ রয়েছে। আর বর্তমান আধুনিক যুগে টাইপসগুলো মূলত মলিকুলার হয়ে যাচ্ছে। ওভারিয়ান ক্যান্সার মূলত তিন ধরনের।
তিনি বলেন, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা সম্ভব, তবে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ, আমাদের চিকিৎসা সেবাটা রুট লেভেল পর্যায় পর্যন্ত এখনো পৌঁছায়নি। তবে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা করার মতো যে সেন্টার রয়েছে, সেগুলো মানসম্পন্ন।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সচেতন জীবনযাত্রার মাধ্যমে এ ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




