পরিবার পরিকল্পনা মিডিয়া ফেলোশিপ পেলেন ১৫ সাংবাদিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫১ ২৫ নভেম্বর ২০১৯
পরিবার পরিকল্পনা অধিদফতরের মিডিয়া ফেলোশিপ পেলেন লাইফটিভির সম্পাদক আনোয়ার হক। সোমবার অধিদফতরের সভাকক্ষে প্রখ্যাত এ সাংবাদিকসহ ১৫ জনের হাতে এ ফেলোশিপের অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালেক। এসময় নির্বাচিতদের প্রত্যেকের হাতে নগদ ১ লাখ টাকার চেক তুলে দেন তিনি।
মিডিয়া ফেলোশিপ প্রদান- ২০১৯ অনুষ্ঠানের আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদফতর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্য খাতে ১০ বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রাইমারি স্বাস্থ্যসেবা জোরদার করা হয়েছে। পাশের কয়েকটি দেশের তুলনায় যা অনেক ভালো। এখন মানুষের গড় আয়ু ৭২ বছর। এভাবে কাজ করতে পারলে আমেরিকাকে ধরা খুব কঠিন নয়।
তিনি বলেন, ওষুধ তৈরিতে আমরা সাফল্য দেখিয়েছি। স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য জনবল খুব দরকার। আমাদের সেই ঘাটতি রয়েছে। আগামী সপ্তাহে সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অল্প লোক দিয়ে আমরা ভালো সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সব করা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে। মশা মারার দায়িত্ব আমাদের নয়। অথচ ডেঙ্গু রোগীর একজনও সেবার বাইরে ছিল না।
তিনি বলেন, পরিবার পরিকল্পনায় আমাদের সবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা জনগণের সঙ্গে সামাঞ্জস্য রাখতে চাই। সেজন্য কাজ করে যাচ্ছি। ডেলিভারি অবস্থা অতটা ভালো নয়, তবে চেষ্টা চলছে।
এসময় ফেলোশিপের জন্য নির্বাচিতদের অভিনন্দন জানান মন্ত্রী।
আনোয়ারসহ যারা ফেলোশিপ পেলেন - বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার আল-আমিন খান, একাত্তর টিভির স্পেশাল করেসপনডেন্ট নাজনীন আক্তার মুন্নি, মোহনা টিভির রিপোর্টার নাজনীন আক্তার লাকি, চ্যানেল আইয়ের স্পেশাল করেসপনডেন্ট জান্নাতুল বারী কেকা, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল, দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপনডেন্ট মওদুদ আহম্মেদ সুজন, দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি সেজুতি, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মানছুরা হোসেন, দেশ রূপান্তরের রিপোর্টার মামুন আব্দুল্লাহ, দ্য ঢাকা ট্রিবিউনের রিপোর্টার বিলকিস ইরানি, সামহোয়্যার ইন ব্লগ ডটনেটের ব্লগার এনায়েত হায়দার শাওন, সংবাদের কার্টুনিস্ট মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও উন্মাদের কার্টুনিস্ট আরিফ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
এ বছর পরিবার পরিকল্পনা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছা নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন। স্বাস্থ্য অধিদফতরের আইইএম ইউনিটের আইইসি অপারেশনাল প্ল্যানের ২০১৮-১৯ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা, শিশু ও নবজাতক স্বাস্থ্য এবং জনসংখ্যা ইস্যু বিষয়ক লেখালেখি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মিডিয়া ফেলোশিপ (৩ মাসের) প্রদানের লক্ষ্যে এটি দেয়া হলো।
প্রসঙ্গত, সাংবাদিকতা জগতে ২ যুগেরও বেশি সময় ধরে পদচারণা রয়েছে আনোয়ার হকের। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় রয়েছে তার বিশেষ অভিজ্ঞতা। এর আগে তিনি সুনাম ও দক্ষতার সঙ্গে আরটিভির নিউজ এডিটর, আরটিভি অনলাইনের চিফ নিউজ এডিটর, সময় টিভির হেড অব ডিজিটাল কন্টেন্ট, রেডিও টুডের অ্যাসাইনমেন্ট এডিটর ও স্পেশাল করেসপনডেন্ট, বিডি নিউজ ও আজকের কাগজের স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন।
সিনিয়র এ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্য। পাশাপাশি রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সহ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআিইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়ার কাজ করছেন আনোয়ার হক।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




