প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১০ ১৮ মে ২০২৬
বাংলাদেশের শিশুদের ব্যাপকভাবে হামের উপসর্গে আক্রান্ত হওয়ার মধ্যেই রাজধানী ঢাকাসহ কিছু এলাকায় বড়দের বা প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো এলাকায় হাসপাতালে হামে আক্রান্ত বড়দের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
কিন্তু প্রাপ্তবয়স্করা কেন এ রোগে আক্রান্ত হচ্ছে? বড়দের অর্থাৎ ২০ বছরের বেশি বয়সীদের মধ্যে যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের নিয়ে উদ্বেগের কোনো কারণ আছে কিনা? বিশেষজ্ঞরা বলছেন, হাম শিশুদের জন্য যতটা উদ্বেগের, বড়দের জন্য তা নয় বলেই মনে করেন তারা।
রবিবার (১৭ মে) পর্যন্ত বাংলাদেশে হাম উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই হাম ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছিল। এজন্য গত কয়েক বছরে শিশুদের হামের টিকা না দেওয়াকেই বড় কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
এর আগ গত মাসের শেষ দিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংস্থাটি বাংলাদেশে হামের টিকার তীব্র ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বড়রাও কী আক্রান্ত হচ্ছে
ঢাকার কয়েকটি হাসপাতালে বড়রাও হামের উপসর্গ নিয়ে এসে চিকিৎসা নিয়েছে বলে সংবাদমাধ্যমে এসেছে। যদিও স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে বলছে যে, বড়দের হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট তাদের কাছে যায়নি। বিশেষ করে ঢাকার ডিএনসিসি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বড়রাও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়ার খবর দেশের সংবাদমাধ্যমে এসেছে।
ঢাকার বাইরেও কয়েকটি জায়গায় ২০ বছরের বেশি বয়সীদের হামে আক্রান্ত কিংবা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।
রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা জানিয়েছেন, রংপুর বিভাগে এমন রোগীর সংখ্যা ৬ জন এবং তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “তবে উপজেলা হাসপাতালগুলোতে বয়স্কদের হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার ঘটনা নেই।”
রংপুরে বড়দের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলছেন, বড়দের মধ্যে যারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে তাদের অবস্থা গুরুতর নয় এবং যথাযথ চিকিৎসায় তারা সেরে উঠছে।

বাংলাদেশে শিশুদের টিকা দেওয়ার কর্মসূচি চলছে। ছবি: সংগৃহীত
তিনি বলেন, “৫/৬ জন এখন চিকিৎসাধীন আছে। তবে বয়স্কদের মধ্যে যাদের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে তাদের অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা শিশুদের চিকিৎসা নিয়ে সর্বোচ্চ কাজ করছি।”
ঢাকার হামের চিকিৎসার জন্য মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে শিশুদের জন্য পৃথক ওয়ার্ডের পাশাপাশি ১২ বছরের বেশি বয়সীদের জন্য 'ইনফেকশাস ব্লক' করা হয়েছে।
বড়রা কেন আক্রান্ত হয়
স্বাস্থ্য বিভাগের উপপরিচালক সৈয়দ আবু আহাম্মদ শফি বলছেন, বড়দের সাধারণত শিশুদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং সে কারণেই তাদের হামে আক্রান্ত হওয়ার প্রবণতা কম থাকে।
তিনি বলেন, “তবে নানা কারণে কারও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তিনিও শিশুদের মতো একইভাবে হামে আক্রান্ত হতে পারে। কিন্তু সাধারণত বড়রা চিকিৎসায় সহজেই সেরে ওঠে। তবে ঢাকায় আমরা এখনো বড়দের হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি।”
সৈয়দ আবু আহাম্মদ শফি বলেন, “অন্য রোগের কারণে যারা দুর্বল, যারা ক্যান্সার বা এ ধরনের রোগে আক্রান্ত কিংবা কোনো রোগের চিকিৎসার জন্য স্টেরয়েড নিতে হচ্ছে, যারা টিবি বা যক্ষ্মায় আক্রান্ত এবং সর্বোপরি হার্ড ইমিউনিটি কমে গেলে যে কেউ হামে আক্রান্ত হতে পারে।”
অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন নলেজ প্রজেক্টের ওয়েবসাইটে বলা হয়েছে, যখন একটি এলাকার বেশিরভাগ মানুষকে কোনো একটি সংক্রামক রোগের প্রতিষেধক দেওয়া হয়; তখন ওই এলাকায় ওই রোগটির ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। কারণ ওই এলাকায় আর সংক্রমিত হওয়ার মতো মানুষই থাকে না।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, একটি সম্প্রদায়ের কারো মধ্যে যদি হাম দেখা দেয়, আর বেশিরভাগ মানুষের যদি টিকা দেওয়া থাকে তাহলে ওই রোগটি আর কারো মধ্যে ছড়াতে পারে না। এটাই হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি। এর কারণে নবজাতক শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ মানুষ যাদেরকে টিকা দেওয়া সম্ভব নয় তারা রোগমুক্ত থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, বড়রা আক্রান্ত হলেও তারা সাধারণত সেরে ওঠে। ছবি: সংগৃহীত
কিন্তু এখন ব্যাপকভাবে হাম ছড়িয়ে পড়ার কারণে হার্ড ইমিউনিটি আর কার্যকর নেই বলেই মনে করা হচ্ছে। আর সে কারণেই শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন।
আবার সরকার নতুন করে হামের টিকা ব্যাপকভাবে দেওয়ার কার্যক্রম শুরু করেছে এবং আগামী মাসে ভিটামিন এ টিকাও খাওয়ানোর কর্মসূচি আছে। আবার আগে সম্প্রসারিত টিকাদান বা ইপিআই কর্মসূচিতে শিশুদের হামের টিকা দেওয়া হওয়া হতো ৯ মাসে, যা এবার ৬ মাসে এগিয়ে আনা হয়েছে।
সে কারণেই ৮০ শতাংশের বেশি শিশু টিকার আওতায় চলে এলে আবারও হামের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
যদিও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত যে মোট প্রায় ৫৮ হাজার মানুষ সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে; তাদের মধ্যে বড়দের বা প্রাপ্তবয়স্কদের সংখ্যা কত তার কোনো তথ্য পাওয়া যায়নি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, ক্যান্সারের চিকিৎসায় যারা রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিচ্ছে কিংবা কিডনির ডায়ালাইসিস করাচ্ছে হামের ক্ষেত্রে বড়দের মধ্যে তাদের ঝুঁকি বেশি থাকে।
তিনি বলেন, “এছাড়া বড়রা আক্রান্ত হলেও তা সেরে ওঠে। হামের জন্য শিশুরাই মূলত ঝুঁকিপূর্ণ। সে কারণেই শিশুদের টিকা দেওয়া হয়।”
প্রসঙ্গত, হাম শুধু বাংলাদেশই না, বরং যুক্তরাষ্ট্র-কানাডার মতো উন্নত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই আবার ফিরে আসতে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই সতর্ক করে বলেছে, টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বের কিছু অঞ্চলে আবার হাম রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।
চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট এর তথ্য অনুযায়ী, ২০২৪ এবং ২০২৫ সালে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম প্রাদুর্ভাব দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারির সময়ে সারাবিশ্বেই শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে টিকা বিরোধী প্রচারণাও বেড়েছে, যা হাম সংক্রমণ ফিরে আসার পথ তৈরি করেছে।
বাংলাদেশেও হাম ফিরে আসার জন্য গত কয়েক বছরে ঠিকমতো টিকা দিতে না পারাকেই দায়ী করেছে সরকার।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী








