ঢাকা, ০২ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
১৯৯

বাজেট উপস্থাপন ১১ জুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১২ ৭ জুন ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ৩টার দিকে এ অধিবেশন শুরু হয়। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনও। এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেট।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে শনিবার বিকেলে চিফ হুইপ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, ১১ জুন বাজেট উপস্থাপন করা হবে। ৩০ জুন বাজেট পাস করতে হবে। তাই প্রতিদিন সকাল-বিকেল দুই বেলা বৈঠক হতে পারে।

এছাড়া এ অধিবেশনে কিছু বিল আসবে বলেও জানান তিনি।