বাসায় ডেঙ্গু রোগী, করণীয় কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২২ ১১ অক্টোবর ২০২২
সারাদেশে ডেঙ্গুর উৎপাত বেড়েছে। ইতোমধ্যে ৭৪ জন মারা গেছেন। তবে ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না। বাড়িতে থেকেই এর যথাযথ চিকিৎসা করা সম্ভব। বাসায় ডেঙ্গু রোগী থাকলে তার যথাযথ সেবা করা উচিত। তবে বিপদচিহ্ন দেখলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এজন্য প্রস্তুতিও রাখতে হবে। আর বাড়িতে চিকিৎসা করানো হলে সবসময়ই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা আবশ্যক। পাশাপাশি নিয়মিত কিছু রক্ত পরীক্ষারও প্রয়োজন।
ডেঙ্গু রোগীর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ২-৫ দিনের মাথায় জ্বর ছেড়ে যাওয়ার পর শুরু হয় বিপজ্জনক ধাপ। আক্রান্ত ব্যক্তির আগে যদি কখনো ডেঙ্গু হয়ে থাকে, তাহলে পরে আবার হলে জটিলতার ঝুঁকি বেশি। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ কোনও জটিলতা না হলে ডেঙ্গু রোগীর স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে। জটিলতা থাকলে আরও বেশি। সেই সময়টাতে বাড়িতে রোগীকে কীভাবে সামলাবেন, আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো-
# রোগীকে বেশি বেশি করে তরল খাবার খেতে দিন। স্যালাইন, ডাবের পানি এবং লবণমিশ্রিত অন্যান্য পানীয় গ্রহণ আবশ্যক। খাবারে রুচি না থাকলেও অল্প করে বারবার নানা তরল খাবার খাওয়ান।
# গায়ে জ্বর থাকলে উষ্ণ পানিতে গা মুছতে হবে। রোগী চাইলে সেরকম পানিতে গোসল করতে পারে। তবে একা গোসল করতে দেয়া যাবে না। কারণ, রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে।
# রোগীকে পূর্ণ বিশ্রাম নিতে হবে। ভারী কাজ, ব্যয়াম বা দৌড়ঝাঁপ করা যাবে না।
# রোগীকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খেয়াল রাখতে হবে, ব্রাশ করার সময় রক্তপাত হচ্ছে কি না। প্রতি কিউবিক মিলিমিটারে প্লেটলেট ১০ হাজারের নিচে নামলে সাবধানে ব্রাশ করতে হবে। এমন পরিস্থিতিতে রোগীকে সাধারণত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হয়।
# প্লাটিলেট কমলে আতঙ্কিত হবেন না। প্লেটলেটের চেয়ে হেমাটোক্রিট বেশি গুরুত্বপূর্ণ।
যেভাবে বুঝবেন, রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে
# শিরার গতি বেড়ে গেলে
# রক্তচাপ কমে গেলে
# রক্তপাত বা চামড়ায় ফুসকুড়ি হলে
# হঠাৎ প্রচণ্ড দুর্বলতা অনুভব হলে
# নিস্তেজ বা অজ্ঞান হয়ে পড়লে
# মারাত্মক খিঁচুনি হলে
রোগীর শরীরে এই ধরণের লক্ষণের কোনও একটি দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই একজন ডেঙ্গু রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




