ভয়াবহ ডেঙ্গু: যেসব বিষয় না জানলেই নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৫ ২৪ জুলাই ২০২৩
গত কয়েক বছরের মতো এ বছরও ভয়ংকর রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিন আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গু রোগীতে কানায় কানায় পূর্ণ প্রতিটি হাসপাতাল। ভয় ধরাচ্ছে দৈনিক মৃতের সংখ্যাও।
ডেঙ্গু হলে কোন কোন লক্ষণ দেখে তা বোঝা যাবে, এ রোগ হলে কী করবেন, কী করবেন না, কখন বাসায় চিকিৎসা নেবেন আর কখন হাসপাতালে যাবেন- এসব বিষয়ে জানা থাকলে আর চিন্তা নেই।
এ ব্যাপারে একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন রাজধানীর নতুন বাজারের ‘ফারাজি ডায়গনাস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড’-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহীম মাসুম বিল্লাহ।
ডেঙ্গুর লক্ষণ কী?
ডা. ইব্রাহীম মাসুম বিল্লাহ বলছেন, ‘জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সাধারণত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। ডেঙ্গু জ্বর হলে সাধারণত শরীরের তাপমাত্রা ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। শরীরে তীব্র ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, গায়ে র্যাশ বা লালচে দানা আসতে পারে।
ডেঙ্গু হলে কখন আমরা হাসপাতালে যাবো, কখন বাসায় চিকিৎসা নেব এবং কী ধরণের চিবিৎসা নেব- এ সম্পর্কে ডা. ইব্রাহীম মাসুম বিল্লাহ বলছেন, ডেঙ্গুর চিকিৎসাকে সাধারণত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এ, বি এবং সি।
অধিকাংশ রোগী ‘এ’ ক্যাটাগরির। শুধু জ্বর ছাড়া অন্য কোনো লক্ষণ থাকে না। এক্ষেত্রে রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিতে পারবেন।
‘বি’ ক্যাটগরির ডেঙ্গু রোগীদের কিডনি কিংবা লিভারে সমস্যা, পেট ব্যথা, বমি অথবা অন্তঃসত্ত্বা, অথবা জন্মগত যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হতে হবে, চিকিৎসা করাতে হবে।
‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু জ্বরকে সবচেয়ে খারাপ বলছেন ডা. ইব্রাহীম মাসুম বিল্লাহ । তিনি বলেন, এক্ষেত্রে রোগীর লিভার, কিডনি বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় রোগীর জন্য আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন হতে পারে।
ডেঙ্গু জ্বর হলে বাড়িতে করণীয় কী
ডা. ইব্রাহীম মাসুম বিল্লাহ বলছেন, রোগীকে পরিপূর্ণ বিশ্রামে রাখতে হবে। প্রচুর পরিমাণে তরল পানি, লেবুর পানি, ডাবের পানি, ফলের রস অথবা স্যুপ প্রতিদিনই বেশি করে খাওয়াতে হবে। পাশাপাশি ওষুধ হিসেবে প্যারাসিটামল খাওয়াতে হবে। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ কমপক্ষে আটটি প্যারাসিটামল খেতে পারেন।
যদি ডেঙ্গু রোগীর হার্টে, লিভারে বা কিডনিতে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তাকে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। ডেঙ্গু হলে শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমানোর জন্য কোনো ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। কারণ, এ জাতীয় ওষুধ শরীরে রক্তক্ষরণ ঘটাতে পারে।
ডেঙ্গু জ্বর হলে বাসায় যা করা যাবে না
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। তবে বর্তমানে এটি আর মুখ্য বিষয় নয় বলে জানাচ্ছেন ডা. ইব্রাহীম মাসুম বিল্লাহ। তিনি বলছেন, প্লাটিলেট কমে গেলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো কারণে রোগীর প্লাটিলেট ১০ হাজারের নিচে নেমে যায় বা রোগীর ব্লেডিং মেনিফেস্টিশন বা কোনো ধরনের রক্তপাত হয়, সেক্ষেত্রে চিকিৎসক চাইলে রোগীকে প্লাটিলেট বা ফ্রেস ব্লাড দিতে পারেন।
পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট বাড়ে- এমন একটি কথা প্রচলিত আছে। তবে ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলছেন, প্লাটিলেট বাড়ানোর জন্য আমরা রোগীকে পেঁপে পাতার রস বা এ জাতীয় কিছু খাওয়ার পরামর্শ দেব না। এতে করে রোগীর কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যসহ অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে।
জ্বরের শেষ দিকে করণীয়
এ পর্যায়ে রোগীর দাঁতের মাড়ি, নাক অথবা মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। অথবা রোগীর ব্লাড প্রেসার কমে যেতে পারে। এই অবস্থায় রোগীকে আইবি বা শিরাপথে স্যালাইন দেয়ার প্রয়োজন হতে পারে। সেটি অবশ্যই কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে দিতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




