মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে যা করছে সরকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ২৪ জুলাই ২০১৯
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,সুস্থ্য সবল জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি টাউন হলে মা ও শিশু সহায়তা কর্মসূচির উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে স্পিকার বলেন, বাংলদেশের অর্থনীতি দ্রুততর গতিতে অগ্রসর হচ্ছে। মূলে রয়েছে তৃণমূল পর্যায়ের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মা ও শিশুর কল্যাণে এ কর্মসূচি মাইলফলক। পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে সুস্থ সুন্দর জাতি গঠনে মা ও শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির আওতায় ৯টি সেবাকে একীভূত করে সুবিধাভোগী মায়েদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যা নিঃসন্দেহে একটি সুস্থ্য জাতি গঠনে সুদূর প্রসারী ভূমিকা রাখবে।
ড. শিরীন শারমিন বলেন, শিশুর সুস্থ্য বিকাশের জন্য শূন্য থেকে এক হাজার দিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ই তার মস্তিষ্কের ও স্নায়ুর বিকাশ হয়। এ কারণে মায়ের গর্ভ থেকে ৪ বছর পর্যন্ত ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে শিশুর পুষ্টি নিশ্চিত করতে এ কর্মসূচিতে তা অন্তর্ভূক্ত করা হয়েছে। দরিদ্র শিশু ও মায়ের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে সরকার নানামূখী পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি, সূচনা ফাউন্ডেশন মা ও শিশুর পুষ্টি নিয়ে কাজ করতে শুরু করেছে। সবার সমন্বিত প্রয়াস মা ও শিশুর জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি বলেন, এ কর্মসূচির সুবিধাভোগী মা ও শিশু। দেশের প্রত্যন্ত অঞ্চলের মায়েদের কাছে এ কর্মসূচির বার্তা পৌঁছাতে হবে। তাঁদের সচেতন করতে প্রচারণা বৃদ্ধি করতে হবে। তাদের জানাতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও তার গর্ভের শিশুর পুষ্টি নিশ্চিত করতে এসব কর্মসূচি গ্রহণ করেছেন। দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতেও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সংস্কার ও সমন্বয়) শেখ মুজিবুর রহমান, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রিচার্ড রাগান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবীর প্রকল্পের কার্যক্রমের ভিশন ও রূপরেখার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
এছাড়া কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার হেড অব প্রোগ্রাম রেজাউল করিম।
পরে স্পিকার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন করেন। মা ও শিশু সহায়তা কার্যক্রম বাস্তবায়নে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করছে জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফও)।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




