যত রোগের মহৌষধ ডাবের পানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০১ ৮ সেপ্টেম্বর ২০২০
স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ডাবের পানি। এটি একটি প্রাকৃতিক টনিক। নানা রোগের মহৌষুধ এ পানি। শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাসহ বিভিন্ন গুণ রয়েছে এর। আসুন জেনে নেই কেন খাবেন ডাবের পানি।
ডিহাইড্রেশন কমায়
গরমে শরীর খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়। ফলে ডিহাইড্রেশন সমস্যা দেখা দেয়। ডাবের পানিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা দেহে পানির ঘাটতি পূরণ করে।
রক্তচাপ কমায়
রক্তচাপ খুব বেশি থাকলে নিয়মিত ডাবের পানি খেতে হবে। এতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। এসব স্বাস্থ্য উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে।
হজমশক্তি বাড়ায়
ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পাচনতন্ত্র সুস্থ রাখে। হজমশক্তি অনেক বাড়িয়ে তোলে। নিয়মিত এটি খেলে অ্যাসিডিটির হাত থেকেও রক্ষা পাওয়া যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ডাবের পানি। নিয়ম অনুযায়ী এটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
কোষ্টকাঠিন্য দূর
ডাবের পানিতে বিদ্যমান ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্যও এটি দারুণ কার্যকরী।
মূত্রাশয়ের রোগ নিরাময়ে
ডাবের পানিতে আছে ডাই-ইউরেটিক উপাদান, যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়া নষ্ট করে। শরীরে রোগ-প্রতিরোধ শক্তি গড়ে তোলে।
ত্বকের যত্ন
ব্রন, খোঁসপাচড়া সমস্যা থাকলে ডাবের পানিতে তুলা ভিজিয়ে তা ত্বকে লাগান। তৈলাক্ত বা শুষ্ক যেকোনও ত্বকে এটি ব্যবহার করা যায়।েএ পানি খেলে মুখের ত্বক আর্দ্র হয়। অনেক তরতাজা দেখায়।
ওজন কমায়
ডাবের পানিতে উপস্থিত উপকারী এনজাইম মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে। ফলে খাবার দ্রুত হজম হয়। শরীরে মেদ জমতে পারে না। এটি শরীরে লবণের মাত্রা ঠিক রাখে। ফলে ওয়াটার রিটেনশন বেড়ে গিয়ে ওজন বৃদ্ধির শঙ্কা হ্রাস পায়।
কিডনি ফাংশনের উন্নতি
ডাবের পানিতে বিদ্যমান প্রচুর মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম কিডনির কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। সেই সঙ্গে শরীরে উপস্থিত টক্সিন ইউরিনের সঙ্গে বের করে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়।
স্ট্রেস কমায়
ডাবের পানিতে উপস্থিত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের ভেতরে প্রবেশ করে। এটি স্ট্রেস কমানোর পাশাপাশি পেশীর সচলতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এতেই শেষ নয়,েএতে থাকা ক্যালসিয়াম দাঁত ও হাড়ের স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক।
শরীরে খনিজের ঘাটতি দূর
ডাবের পানি শরীরের ভেতরে প্রবেশ করা মাত্র পানির ঘাটতি মিটতে শুরু করে। এতে উপস্থিত ইলেকট্রোলাইট কম্পোজিশান ডায়ারিয়া, বমি ও অতিরিক্ত ঘামের পর দেহে খনিজের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা রাখে।
হার্টের টনিক
শরীরে বাজে কোলেস্টেরল (এলডিএল)-এর পরিমাণ কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে ডাবের পানি। শুধু তাই নয়, দেহে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়।
মাথা যন্ত্রণা দূর
ডিহাইড্রেশনের কারণে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনর অ্যাটাক হওয়ার মতো ঘটনা ঘটে। এসময় দ্রুত এক গ্লাস ডাবের পানি খেলে উপশম পাওয়া যায়।
তারুণ্য বজায়
খাতা-কলমে বয়স বাড়লেও ডাবের পানি খেয়ে শরীরের বয়স ধরে রাখা যায়। এতে রয়েছে সাইটোকিনিস নামে অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের ওপর বয়সের ছাপ পড়তে দেয় না।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




