যেসব কারণে মোটা মানুষদের বেশি ডায়াবেটিস হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১০ ৩ ডিসেম্বর ২০২২
অতিরিক্ত মোটা বা স্থূল মানুষের ডায়াবেটিসে আক্রান্তের হার বেশি। তবে এর কারণ কী, এ সম্পর্কে কোনো ধারণা ছিল না গবেষকদের। সম্প্রতি গবেষকরা এ বিষয়টি অনুসন্ধানে বেশ কিছু তথ্য পেয়েছেন। এতে বিষয়টি অনেকাংশে বোধগম্য হয়েছে মানুষের পক্ষে।
গবেষকরা জানিয়েছেন, স্থূলতার সঙ্গে টাইপ-টু ডায়াবেটিসের সুস্পষ্ট সম্পর্ক অনেক আগেই জানা গেছে। কিন্তু কী কারণে স্থূল মানুষরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, তা জানা যাচ্ছিল না। এবার নতুন গবেষণায় এর কারণ জানা গেছে।
স্থূলতার ফলে উদ্ভূত টাইপ-টু ডায়াবেটিসের কারণ জানার ফলে বিষয়টি নিরাময় কিংবা প্রতিরোধ করাও সহজ হবে গবেষকদের পক্ষে। প্রতিবছর বিশ্বের প্রচুর মানুষ স্থূলতার কারণে ডায়াবেটিসে আক্রান্ত হন। ২০১৪ সালের পরিসংখ্যানে দেখা যায়, ৯.৮ মিলিয়ন স্থূল পুরুষ ও ২০ মিলিয়ন স্থূল নারী একবছরেই এ রোগে আক্রান্ত হন।
সিএসআইআর-ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষকরা আরও দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণায় স্থূল মানুষদের এ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ নিয়ে গবেষণা করেন। এতে তারা স্থূলতার সঙ্গে ডায়াবেটিসের সম্পর্কও নির্ণয় করতে সক্ষম হন।
গবেষকদের একজন দীপ্যমান গাঙ্গুলি বলেন, বহু স্থূল মানুষ টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হন। এমনকি ভারতের গ্রামাঞ্চলেও স্থূলতা বাড়ছে। আমরা এ ধরনের মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটি সম্ভাব্য কারণ জানতে পেরেছি। এ কারণটির ওপর ভিত্তি করে এখন নতুন ধরনের ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা ডায়াবেটিস প্রতিরোধ করবে।
কিন্তু কিভাবে ডায়াবেটিসে আক্রান্ত হন স্থূল ব্যক্তিরা? এ প্রসঙ্গে গবেষক গাঙ্গুলি বলেন, যখন একজন ব্যক্তি স্থূল হয়ে পড়েন তখন মেদের টিসুগুলোতে ফ্যাট সঞ্চিত হয়। গবেষণায় দেখা গেছে, ম্যাক্রোফেজ নামে শরীরের রোগপ্রতিরোধক কোষগুলো ফ্যাট টিসুকে ফুলিয়ে দেয়। এতে মেডিয়েটর্স কেমিক্যাল তৈরি হয়, যার নাম সাইটোকাইন। এটি অভ্যন্তরে প্রদাহ তৈরি করে যা শেষ পর্যন্ত ইনসুলিন প্রতিরোধক্ষমতা তৈরি করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




