যে ১০ অভ্যাস লিভারের অত্যন্ত ক্ষতি করে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৬ ১৩ অক্টোবর ২০২২
শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এটি দেহে জমে থাকা টক্সিন বের করে দেয়। কিন্তু লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হলে তা শরীরেই থেকে যায়। ফলে একের পর এক সমস্যা দেখা দেয়। প্রতিদিনের কিছু বদভ্যাসই লিভারের ক্ষতি হওয়ার মূল কারণ। ফলে স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যহত হয়। তাই সুস্থ থাকতে হলে লিভারের যত্ন নেয়া অত্যন্ত জরুরি। চলুন জেনে নেয়া যাক, লিভার সুস্থ রাখতে কোন কোন বদভ্যাস ত্যাগ করবেন
মদ্যপান
অতিরিক্ত মাত্রায় মদ্যপান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অতিরিক্ত অ্যালকোহলের গ্রহণ লিভারের টক্সিন বের করার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। যার ফলস্বরূপ লিভারে প্রদাহ এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দেয়।
অতিমাত্রায় ওষুধ গ্রহণ
অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণ লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এমনকি লিভার ফেলিওরের দিকেও নিয়ে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত পরিমাণে ব্যথা কমানোর ওষুধ খেলে লিভারের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। A
ধূমপান
মদ্যপানের মতো ধূমপানেও লিভারের ক্ষতি হয়। বিড়ি সিগারেটে উপস্থিত রাসায়নিক লিভারে পৌঁছায় এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। ফলে তৈরি হওয়া ফ্রী ব়্যাডিকেলস লিভারের কোষগুলোর ব্যাপক ক্ষতি করে। এর ফলে ফাইব্রোসিসও হয়।
অস্বাস্থ্যকর ডায়েট
প্রক্রিয়াজাত খাবারে অ্যাডিটিভ ও কৃত্রিম মিষ্টি থাকে। অতিরিক্ত তৈলাক্ত ও মশলাদার খাবার, প্রসেসড ফুড, ফ্যাটি ফুড লিভারের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের খাবারের পরিবর্তে খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। এগুলো বিটা-ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক এবং সেলেনিয়ামের উৎস। এগুলো লিভারকে সুস্থ রাখে। তাছাড়া অতিরিক্ত পরিমাণে কাঁচা খাবার-দাবার খাওয়ার অভ্যাসও লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর!
পর্যাপ্ত ঘুম না হওয়া
পর্যাপ্ত ঘুমের অভাব লিভারে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই লিভারের যত্ন নিতে রোজ অন্ততপক্ষে টানা ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
সকালে খালি পেটে থাকা
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই দীর্ঘসময় পর্যন্ত খালি পেটে থাকেন। এই অভ্যাস লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে যদি এই রকম অনিয়ম চলে, তাহলে লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
অতিরিক্ত নিউট্রিশনাল সাপ্লিমেন্ট গ্রহণ
অতিরিক্ত মাত্রায় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং নির্দিষ্ট ভেষজ গ্রহণ করাও কিন্তু লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ গ্রহণ লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর।
দেরি করে ঘুমোতে যাওয়া এবং ওঠা
দেরি করে ঘুমোতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা - উভয়ই লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই অভ্যাসের ফলে হজমের সমস্যা দেখা দেয়, পাশাপাশি শরীরের আরও একাধিক সমস্যা হয়। আর এর ক্ষতিকর প্রভাব পড়ে লিভারের উপরে।
সকালের নিত্য ক্রিয়া চেপে রাখা
অনেকেই সকালে মল-মূত্র চেপে শুয়ে থাকেন কিংবা ঘুম থেকে ওঠার পরও আলস্য করে সকালের নিত্য ক্রিয়া চেপে রাখেন। এই অভ্যাসও লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন যদি এই রকম অনিয়ম চলতে থাকে, তাহলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










