যে ৫ কারণে রক্তে শর্করা বাড়তে পারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৫ ২৭ নভেম্বর ২০২২
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি মানেই যে ডায়াবেটিস, তা কিন্তু নয়। বরং ডায়াবেটিসে আক্রান্ত না হলেও বাড়তে পারে রক্তে শর্করার পরিমাণ। চিকিত্সাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় 'হাইপারগ্লাইসেমিয়া'। খালি পেটে রক্তে শর্করার মাত্রা ১০০ মিলিগ্রামের বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে।
বারবার এ ধরনের সমস্যা হলে দেখা দিতে পারে হৃদরোগ ও স্টোকের ভয়। কিন্তু এর কারণ কী? চলুন জেনে নেওয়া যাক, ডায়াবেটিস না হলেও কোন ৫ কারণে রক্তের শর্করা বাড়তে পারে-
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে যেসব নারীর, তাদের শরীরে হরমোনের ভারসাম্যে সমস্যা দেখা দেয়। এর ফলে বেড়ে যেতে পারে টেস্টোস্টেরন, ইনস্যুলিন ও সাইটোকাইন ক্ষরণ। যে কারণে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে। তাই শরীরে হঠাত্ শর্করার মাত্রা বেড়ে গেলে তার নেপথ্যের কারণ জেনে নিন।
মানসিক উদ্বেগ
বর্তমান সময়ে মানসিক উদ্বেগ যেন আমাদের নিত্যসঙ্গী। এই মানসিক চাপ ও উদ্বেগ শরীরের কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হলেও বেড়ে যেতে পারে রক্তে শর্করার পরিমাণ। তাই যতটা সম্ভব দুশ্চিন্তামুক্ত ও হাসিখুশি থাকার চেষ্টা করুন।
সংক্রমণের কারণে
চারপাশে ক্ষতিকর ভাইরাসের তো অভাব নেই। তাই নানা ধরনের সংক্রমণের ভয়ও উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন ধরনের সংক্রমণ আমাদের শরীরে কর্টিসোলের ক্ষরণ বৃদ্ধি করে। এই হরমোন কমিয়ে দেয় ইনস্যুলিনের রক্ত থেকে অতিরিক্ত শর্করা হ্রাস করার ক্ষমতা। যে কারণে হঠাত্ই বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রা।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
ডোপামাইন, নর-এপিনেফ্রিনযুক্ত ওষুধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে ব্যবহৃত ওষুধ তৈরি করতে পারে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া। একই প্রতিক্রিয়া দেখা দিতে পারে কর্টিকোস্টেরয়েড রয়েছে এমন ওষুধের ক্ষেত্রেও। যে কারণে বাড়তে পারে রক্তের শর্করার পরিমাণ।
স্থূলতা
স্থূলতার কারণে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা ইনস্যুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। সেইসঙ্গে রক্তের গ্লুকোজের পরিমাণ কমাতেও প্রতিবন্ধকতা তৈরি করে। তাই আপনার উচ্চতা অনুযায়ী সঠিক ওজন ধরে রাখার চেষ্টা করুন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










