যে ৬ খাবার রক্তে কোলেস্টেরল বাড়ায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২২ ৬ অক্টোবর ২০২২
অগোছালো জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে। তবে কোলেস্টেরল মানেই খারাপ কিছু নয়। বরং এটি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। কোলেস্টেরল কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নায়ু কোষকে রক্ষা করতে, ভিটামিন তৈরি করতে এবং হরমোন তৈরিতেও কাজ করে।
কোলেস্টেরলের দু'টি ভাগ- এলডিএল ও এইচডিএল। এলডিএল হলো খারাপ আর এইচডিএল ভালো । রক্তে এলডিএল-এর মাত্রা বাড়লেই শরীরে যত সমস্যা দেখা দেয়। রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। শরীরে কোলেস্টেরল বাড়ার অন্যতম কারণ অবশ্যই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
প্রতিদিন ভুলভাল খাবার খেলে শরীরে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বাড়ে। তাই প্রত্যেককেই এ ব্যাপারে খুব সাবধান হতে হবে। আসুন জেনে নেয়া যাক, কোন কোন খাবার থেকে বাড়তে পারে কোলেস্টেরল-
প্রক্রিয়াজাত মাংস
প্রক্রিয়াজাত মাংসে সাধারণত মাংসের চর্বিযুক্ত অংশটাই ব্যবহার করা হয়ে থাকে। এতে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট অত্যন্ত উচ্চ মাত্রায় থাকে। যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি। এই ধরনের খাবার তাদের হার্টের জন্য খুবই ক্ষতিকারক।
রেড মিট
গরু, ছাগল, ভেড়ার মাংসসহ যেকোনও রেড মিটে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এটি শরীর খারাপ করে দিতে পারে। এসব খাবারে ফ্যাটের পরিমাণ এতটাই বেশি থাকে যে, রক্তে হু হু করে বাড়ে কোলেস্টেরল। তাই এ সমস্যায় ভোগা মানুষকে অবশ্যই রেড মিট থেকে দূরত্ব বজায় রাখতে হবে। বরং স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল কম থাকে এমন মাংস খেতে হবে। যেমন-চামড়াহীন চিকেন, টার্কি ব্রেস্ট, বিভিন্ন ধরনের মাছ ইত্যাদি।
বেকড খাবার
কুকিজ ও পাউরুটি খেতে ভালো লাগলেও এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়। এ খাবারগুলোতে প্রচুর পরিমাণে মাখন ও চিনি থাকে, যা শরীরের উপকার তো করেই না, বরং ক্ষতি করে। বিশেষ করে যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের একেবারেই খাওয়া উচিত নয়- এই ধরনের খাবার।
ফ্রায়েড ফুড
ডিপ-ফ্রায়েড খাবার একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই ধরনের খাবার বাড়িয়ে দেয় কোলেস্টেরল। এগুলো শরীরে ক্যালোরির মাত্রাও বৃদ্ধি করে।
ফাস্ট ফুড
গবেষণা অনুসারে, ফাস্ট ফুড হৃদরোগ ও স্থূলতা-সহ বহু দীর্ঘস্থায়ী অবস্থার সৃষ্টি করে। যারা নিয়মিত ফাস্ট ফুড খান, তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা, ফ্যাটের পরিমাণ এবং প্রদাহের মাত্রাও বেশি থাকে।
ডেজার্ট
আইসক্রিম, কেক, পেস্ট্রি সবকিছুতেই উচ্চ কোলেস্টেরল থাকে। চিনিতে অস্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর ক্যালোরি থাকে। এগুলো বেশি খেলে ওজন বৃদ্ধির পাশাপাশি ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সার হতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




