লো প্রেশারে ভুগছেন? দ্রুত রক্তচাপ বাড়াতে যা খাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৮ ৩ ডিসেম্বর ২০২৪
হাই ব্লাড প্রেশার নিয়ে হাজার কথা হয়। সব সময় প্রচারের আলোয় থাকে এই অসুখ। এই রোগের ঘাতপ্রতিঘাত নিয়ে সকলেই চিন্তিত। তবে সেদিক থেকে দেখলে লো ব্লাড প্রেশার থেকে যায় প্রচারের অন্তরালে। যার ফলে সমস্যা বাড়ে। রোগীর অসচেতনতার সুযোগ নিয়ে ধীরে ধীরে অসুখ প্রভাব বিস্তার করে। তাই এই রোগ নিয়ে সাবধান হতে হবে। চেষ্টা করতে হবে এই সমস্যাকে কন্ট্রোলে রাখার।
প্রসঙ্গত, কোনো মানুষের প্রেশার যদি ১০০/৭০ এমএম এইচজি (মিলিমিটার অব মার্কিউরি) এর কম হয়, তাহলে ধরতে হবে তিনি লো ব্লাড প্রেশারে আক্রান্ত। আর এই রোগে ভুক্তভোগীদের ডায়েটে পরিবর্তন আনতেই হবে। খেতে হবে কিছু উপকারী খাবার। আর তেমনই কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নেই।
বিটরুট
অত্যন্ত উপকারী একটি সবজি হলো বিট। এতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। এমনকি এতে নাইট্রিক অক্সাইডও রয়েছে। আর এই উপাদান রক্তনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে। যার ফলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই রোজের ডায়েটে অবশ্যই বিটরুটকে জায়গা করে দিন। চাইলে এর জুস করেও খেতে পারেন। তাতেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন।
কিশমিশ
এই ড্রাই ফ্রুট হলো পুষ্টির ভাণ্ডার। এতে জরুরি সব অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমায়। শুধু তাই নয়, এতে মজুত পটাশিয়ামের গুণে প্রেশার কন্ট্রোলে চলে আসে। অর্থাৎ লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে মেলে মুক্তি। তবে ডায়াবেটিস থাকলে এই ড্রাই ফ্রুট খাবেন না। তাতে সুগার বাড়তে পারে। বাদবাকি সকলেই এই ড্রাই ফ্রুট খেতে পারেন। সবথেকে ভালো হয় কিশমিশ জলে ভিজিয়ে খেলে।
আমন্ড
আপনি কি বাদাম খেতে ভালোবাসেন? তাহলে অন্যান্য সব বাদামকে বাদ দিয়ে খাওয়া শুরু করে দিন আমন্ড। এতে রয়েছে অত্যন্ত উপকারী সব ফ্যাট। সেই সঙ্গে এতে ম্যাগনেশিয়াম রয়েছে যা লো ব্লাড প্রেশারের মতো সমস্যাকে বাগে আনতে পারে। তাই চাইলে রোজ ৫ থেকে ১০টি আমন্ড খেতে পারেন। তাতে সুস্থ-সবল জীবন কাটানোর পথে এগিয়ে যাবেন।
ডার্ক চকোলেট
চকোলেটের প্রতি প্রেম থাকলে ভালোই হয়। কারণ, ডার্ক চকোলেট খেলে লো প্রেশারের রোগীরা সুস্থ থাকতে পারেন। এছাড়া এই খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার যা শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে একাই একশো। তাই সময় সুযোগ হলে ডার্ক চকোলেট খান। তবে খুব নিম্নমানের ডার্ক চকোলেট কিনে খাবেন না। তাতেই উপকার তো মিলবেই না, উল্টে শরীরের হাল বিগড়ে যাওয়ার আশঙ্কা প্রবল হবে।
ব্রাউন রাইস
সাদা ভাত খেলে লো ব্লাড প্রেশারের সমস্যাকে কন্ট্রোলে আনতে পারবেন না। তার বদলে খাওয়া শুরু করে দিন ব্রাউন রাইস। এই খাবারে রয়েছে ম্যাগনেশিয়াম। আর এই খনিজ শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে সাহায্য করে। এমনকি রক্ত চাপকেও স্বাভাবিকের গণ্ডিতে আনে। তাই নিয়মিত ব্রাউন রাইস অবশ্যই খান। এছাড়া মাঝে মধ্যে পাতে রাখুন পাঁঠার মাংসের মতো রেড মিট। এই খাবারে উপস্থিত আয়রনও প্রেশারকে স্বাভাবিক হতে সাহায্য করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




