ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১৫০

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২২ ১৬ এপ্রিল ২০২৬  

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ২ শিশু এবং হাম সন্দেহে ৬ শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮১১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এসময়ে নিশ্চিত হামে মারা গেছে ৩৪ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭২ জনের। 

সবমিলিয়ে গত ১ মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন।

হাম পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে তারা।

রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।