হেপাটাইটিস যেভাবে ছড়ায়, লক্ষণ ও প্রতিরোধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৬ ২৯ জুলাই ২০২১
করোনাভাইরাসের এই অতিমারিতে থেমে নেই অন্যান্য ভাইরাসজনিত রোগ। করোনার পাশাপাশি তারাও মানুষের জীবনের ওপর বিস্তার করে রয়েছে ভয়াল থাবা। হেপাটাইটিস বি যাদের মধ্যে অন্যতম একটি রোগ। বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রায় ৪ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে পাওয়া সমীক্ষায় তা প্রায় ৬৬ লাখের মতো। তাই, এই ভাইরাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কীভাবে ছড়ায়
হেপাটাইটিস বি হেপাডনা ভাইরাস পরিবারের সদস্য। এটি একধরনের ডাবল স্ট্রান্ডেড ডিএনএ ভাইরাস। জীবিত ভাইরাস মানুষের মিউকাস মেমব্রেনের সরাসরি সংস্পর্শে এলে তা আরেকজনের শরীরে ছড়াতে পারে। যেমন:
- অরক্ষিত যৌনমিলনের সময়ে।
- রক্ত এবং যেকোনো ধরনের শরীরের তরল, যেমন: লালা, বীর্য রস প্রভৃতির মাধ্যমে।
- হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের থেকে সন্তান জন্মদানের সময়।
- একই সিরিঞ্জ জীবাণুমুক্ত না করে অনেকে ব্যবহার করলে।
- একান্ত ব্যক্তিগত সরঞ্জাম, যেমন: রেজর, টুথব্রাশ বা নেইল কাটার ভাগাভাগি করে ব্যবহার করলে।
- শরীরে ট্যাটু করলে।
- স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবাদানকালে।
লক্ষণ
- হেপাটাইটিস বি-তে আক্রান্ত হলে যকৃতে প্রদাহ হয়।
- প্রথমদিকে অন্যান্য ভাইরাসবাহিত রোগের মতো কিছু লক্ষণ প্রকাশ পায়। এগুলোর মধ্য রয়েছে জ্বর, মাথাব্যথা, দুর্বলতা, খাওয়ায় অরুচি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটব্যথা, গিঁঠে ব্যথা, চামড়ায় র্যাশ বা দানা।
- অতিরিক্ত জন্ডিসের লক্ষণও দেখা যেতে পারে, যেমন: প্রস্রাব হলুদ হওয়া, চোখের রং হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।
প্রতিরোধ
- রক্ত সঞ্চালনের আগে অবশ্যই হেপাটাইটিস বি স্ক্রিনিং করে নিতে হবে।
- অরক্ষিত যৌনমিলন পরিহার করতে হবে।
- শরীরে ট্যাটু করা বা একই সিরিঞ্জ অনেকে মিলে ব্যবহার করা যাবে না।
- স্বাস্থ্যকর্মীরা হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার সময় অবশ্যই দুটি গ্লাভস ব্যবহার করবেন।
দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি এর চিকিৎসা
দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি একটি জীবনব্যাপী রোগ, যার পরীক্ষা ও চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। যাঁরা দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি-তে আক্রান্ত, তাঁদের ৬ মাস অন্তর লিভারের সনোগ্রাম, আলফাফিটোপ্রোটিন, লিভার ফাংশন টেস্ট, ফাইব্রোস্ক্যান, রক্তে ভাইরাসের উপস্থিতি দেখাসহ বিভিন্ন পরীক্ষা করাতে হয়। আর এর চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন: অ্যান্টাকেভির, টেনোফোভির, ল্যামিভিউডিন, এডেফোভির প্রভৃতি থেকে চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় ওষুধ নির্বাচন করেন। পাশাপাশি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের লক্ষণ অনুযায়ী চিকিৎসা।
এত কিছুর পরও, কখনো কখনো ক্যানসারে অগ্রসর হওয়াকে থামানো যায় না। একমাত্র সচেতনতাই পারে এই ঘাতক ব্যাধি থেকে আমাদের রক্ষা করতে। ভাইরাসবাহী এই রোগটিকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একে প্রতিরোধ করতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




