৩০ মিনিট অক্সিজেনের বিল ৮৬ হাজার টাকা !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০০ ২৩ জুন ২০২০
৩০ মিনিট অক্সিজেন দিয়ে বিল দিতে হলো ৮৬ হাজার টাকা! অবিশ্বাস্য হলেও ঘটনাটি খোদ ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালের বিরুদ্ধে অক্সিজেন ব্যবহারে অতিরিক্ত বিল রাখার অভিযোগ তুলেছেন এক কোভিড-১৯ রোগী।
মোজাম্মেল হক নামে ওই রোগী ১৬ দিন ওই হাসপাতালে থেকে সুস্থ হয়ে ফেরার সময় তাকে মোট ৩ লাখ ৫৮ হাজার টাকা বিল পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহের বিল দিতে হয়েছে ৮৬ হাজার টাকা।
সাবেক সরকারি কর্মকর্তা মোজাম্মেল হক বলছেন, তিনি মোট তিন দিন অক্সিজেন নিয়েছিলেন, ১০ মিনিট করে ৩০ মিনিট।
তার ছেলে ফয়সাল হক বলেন, অসুস্থ হওয়ার পঞ্চম দিন তার বাবার সামান্য শ্বাসকষ্ট দেখা দিলে কর্তব্যরত চিকিৎসককে তা জানিয়েছিলেন। তখন চিকিৎসক তাকে দিনে ১০ মিনিট করে অক্সিজেন নিতে বলেন।
“কিন্তু ডিসচার্জের দিন দেখি, অক্সিজেন বাবদ বিল করেছে ৮৬ হাজার ৪০০ টাকা। আমরা জানতে চাইলাম এত টাকা কীভাবে বিল এল? তখন তারা আমাকে বলল, ঘণ্টায় ৪০০ টাকা করে। আমি হিসাব করে দেখলাম, আব্বাকে তাতে ২১৬ ঘণ্টা অক্সিজেন দিতে হয়েছে। একটা মানুষকে ৯ দিন একটানা অক্সিজেন দিয়ে রেখেছে! এটা সম্ভব? এটা ভূতুড়ে বিল।”
মোজাম্মেল চট্টগ্রামে থাকেন। কোভিড-১৯ এর লক্ষণ-উপসর্গ দেখা দিলে ২৭ মে চট্টগ্রামে তিনি নমুনা পরীক্ষা করান। ২৮ মে ফলাফল ‘পজিটিভ’ আসে।
ফয়সাল বলেন, তার বাবা চট্টগ্রামের বাসায় একা থাকেন বলে চিকিৎসার সুবিধার জন্য তাকে ঢাকায় এনে ৩০ মে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করেন। ১৪ জুন পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
ফয়সাল বলেন, “আব্বার এমনিতে খুব বেশি সমস্যা ছিল না। চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন এই চিন্তা করেই হাসপাতালে ভর্তি করেছিলাম।”
মোজাম্মেল হক বলেন, তার অক্সিজেন স্যাচুরেশন ভালো ছিল। মাঝে একদিন তা ৯২-৯৩ থাকায় চিকিৎসককে গিয়ে বিষয়টি জানিয়েছিলেন।
“ডাক্তার বলল, বেশি খারাপ লাগলে ১০ মিনিট অক্সিজেন নিবেন। আমি বয়স্ক মানুষ, হলফ করে বলতে পারি, তিন দিনে ১০ মিনিট করে অক্সিজেন নিয়েছি।”
“এই দুর্দিনে সবাই মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। কিন্তু তারা সবার গলা কাটছে,” ক্ষোভ জানান তিনি।
ফয়সাল অভিযোগ করেন, হাসপাতালে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে থেকে কিনে দিতে হয়েছে। কেবিন হিসেবে যে রুম দেওয়া হয়েছে, তাও অনেক ছোট।
মোজাম্মেল হক জানান, যত দিন তিনি ছিলেন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখতে যায়নি।
“যতদিন ছিলাম ডাক্তার চোখেও দেখিনি, কেউ আসেনি দেখতে। নার্সরা মাঝেমধ্যে গিয়েছে। কিন্তু তারা ডিউটি ডাক্তার আর কনসালটেন্ট ফি ধরেছে ৪৯ হাজার টাকা।”
মোজাম্মেল হকের বিলের কাগজ দেখা গেছে, বেড ও কেবিনের ভাড়া ১ লাখ ১৯ হাজার টাকা, হাসপাতালের সার্ভিস ৪৫ হাজার ৪০০ টাকা, নার্সিং ফ্যাসিলিটিজ ১১ হাজার ২০০ টাকা, অক্সিজেন বিল ৮৬ হাজার ৪০০ টাকা, ডাক্তার ও কনসালটেন্ট ফি ৪৯ হাজার টাকা।
এছাড়া অন্যান্য খরচ ও সার্ভিস চার্জ মিলিয়ে মোট বিল দেখানো হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকা। মোজাম্মেল হকের কাছ থেকে আদায় করা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার টাকা। বাকি টাকা ডিসকাউন্ট হিসেবে দেখানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এহতেশামুল হক বলেন, “আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমাদের এখানে একটা মিডিয়া সেল করা হচ্ছে, আপনি তার সঙ্গে কথা বলেন। কার সঙ্গে কথা বলতে হবে একটু পর আপনাকে জানিয়ে দিব।”
মিডিয়া সেলের কার সঙ্গে কথা বলতে হবে, তা আর জানাননি ডা. এহতেশামুল হক।
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
গত ২ জুন আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ করেন আরেক রোগী।
এ নিয়ে সংবাদ প্রকাশের পর ওই রোগীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেয় প্রতিষ্ঠানটি।
ওই সময় আরও কয়েকজন রোগীর কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ছিল আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




