এবার ডেঙ্গুতে মারা গেলেন অতিরিক্ত আইজিপি’র স্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২০ ৪ আগস্ট ২০১৯
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর সহধর্মিনী সৈয়দা আক্তার (৫৪)।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারি মহাপরিদর্শক সোহেল রানা।
এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের স্ত্রী রুপা আক্তার (২৭) ঢাকার গেল ৩০ জুলাই শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২৭ জুলাই রুপা আক্তারকে ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন আইসিইউতে রাখার পর তার অবস্থা আরও খারাপ হলে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এর পরদিন ৩১ জুলাই রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের এসআই কোহিনুর বেগম নীলা (৩৩)।
রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।
এদিকে গেল ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১৬৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯১৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৮ জন। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো আনেক বেশি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের