ঢাকা, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৪ আশ্বিন ১৪৩৩
good-food
৪

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০২ ২৯ সেপ্টেম্বর ২০২৬  

একটি কমিটি করা হয়েছে। অর্থ সচিবের নেতৃত্বে করা ওই কমিটিতে সংশ্লিষ্ট সব অংশীজনকে রাখা হয়েছে। স্বচ্ছতার মাধ্যমে উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে আরও দুজনকে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্ত্রী জানান, লিজের মাধ্যমে বহর বাড়িয়ে বিমান চলাচল খাতের উন্নত করতে চায় সরকার।

‘বাংলাদেশ ফার্স্ট’ চিন্তা করেই উড়োজাহাজ কেনা

বোয়িং কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কোন দেশ থেকে উড়োজাহাজ কেনা হবে, তা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘কোন উড়োজাহাজ বাংলাদেশের জন্য উপযোগী, কোথা থেকে কিনলে লাভজনক হবে এবং কতটি কেনা হলে দেশের জন্য ভালো হবে, সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশ কীভাবে লাভবান হবে, কোথা থেকে কিনলে লাভবান হবে, কার কাছে কত কিনলে লাভবান হবে, সেটা আমাদের চিন্তা করা উচিত। আমাদের সবাইকেই, আমি শুধু একা না, আপনারা যারা আমার ফটো ধারণ করছেন বা কথা ধারণ করছেন, তাদেরও চিন্তা করা উচিত যে আমরা বাংলাদেশ ফার্স্ট।’

রশিদুজ্জামান মিল্লাত বলেন, অন্য কোনো দেশের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা ‘সমান সুযোগের পরিবেশ’ ছিল কি না, সেটি তার দেখার বিষয় নয়। বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য যেখান থেকে কেনা লাভজনক হবে, সেখান থেকেই উড়োজাহাজ কেনা হবে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর