করোনা নিয়ে যেসব ভিত্তিহীন পরামর্শে কান দেবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৯ ২৩ মার্চ ২০২০
বিশ্বজুড়ে এ পর্যন্ত সাড়ে ৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার জন। যেভাবে দ্রুত এ ভাইরাস ছড়াচ্ছে তা মানুষের মধ্যে এতটাই ভীতির সঞ্চার করেছে যে সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে নানা উপদেশ পরামর্শ ছড়িয়ে দেয়া হচ্ছে। মানুষও মরিয়া হয়ে এসব পরামর্শ মানতে শুরু করেছেন।
কিন্তু এসব পরামর্শ বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষিত তথ্যের ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে না। বিবিসির অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগ 'রিয়ালিটি চেক' সংক্রমণ ঠেকানোর এরকম কয়েকটি দাবি পরীক্ষা করে দেখেছে।
১. নি:শ্বাস বন্ধ করে পরীক্ষা
দাবি করা হচ্ছে, আপনি যদি ১০ সেকেন্ড নি:শ্বাস বন্ধ করে থাকেন এবং সেসময় যদি কোনও কষ্ট অনুভব না করেন, তাহলে বুঝতে হবে আপনার ফুসফুসে কোনও ফাইব্রোসিস নেই। অর্থাৎ ফুসফুসের টিস্যু বা কলায় কোনও ক্ষতি হয়নি, তা স্বাভাবিকের তুলনায় মোটা হয়ে যায়নি। সোজা কথায় আপনার ফুসফুসে সংক্রমণ নেই।
এ তথ্য আদৌ সঠিক নয়। কারণ ফুসফুসে ফাইব্রোসিস হয়েছে কি-না তা নি:শ্বাস বন্ধ করে পরীক্ষা করা যায় না। এছাড়া ফাইব্রোসিস কোভিড-১৯ সংক্রমণের কোনও উপসর্গ নয়। মনে রাখবেন, কোভিড-১৯ আক্রান্ত হলে সেটার প্রধান উপসর্গ হচ্ছে খুবই বেশি জ্বর এবং সঙ্গে একনাগাড়ে কাশি।
২. ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রণালী
হাত জীবাণুমুক্ত করার জন্য ঘরে বসেই স্যানিটাইজার তৈরির যেসব প্রণালী ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, সেগুলো থেকে সাবধান। কোনও আসবাবপত্র বা টেবিল কিংবা যেসব জিনিসে আপনি হাত দিচ্ছেন- সেগুলো জীবাণুমুক্ত করার জন্য মোছার যেসব বস্তু পাওয়া যায়, সেগুলো আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
৩. জীবাণুনাশক ভদকা?
ইন্টারনেটে এমন দাবি করা হচ্ছে, মদ্যপানীয় 'ভদকা' জীবাণুনাশকের কাজ করবে। আদতেই তা নয়। ভদকাতে যথেষ্ট পরিমাণ অ্যালকোহল নেই; যা জীবাণু মারার জন্য প্রয়োজন।
৪. কোনও কোনও ক্ষেত্রে করোনাভাইরাসের আয়ু ১ মাস
অনলাইনে ছড়ানো খবরে দাবি করা হচ্ছে, কোন সারফেসের ওপর বা যেকোনও জায়গার ওপর ভাইরাস ১ মাস পর্যন্ত বেঁচে থাকে। এটা প্রায় অসম্ভব। কারণ, সার্স বা মার্স-এর মতো করোনা নিয়ে আগে যেসব গবেষণা হয়েছে, তাতে দেখা গেছে, কঠিন কোনও জায়গার ওপর যেমন ধাতুর তৈরি, কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনও সারফেসের ওপর করোনাভাইরাসের জীবাণু বেঁচে থাকে প্রায় ২ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৯ দিন।
বিজ্ঞানীদের গবেষণাকে উদ্ধৃত করে ব্রিটিশ সরকার বলছে, কোনও কঠিন বস্তু স্পর্শ করলে যেমন টেবিলের ওপর, হ্যান্ড রেলিং বা এ ধরনের অন্য কিছু, সেখান থেকে সংক্রমণের ঝুঁকি ৭২ ঘণ্টা পর ব্যাপকভাবে কমে যায়।
৫. গোমূত্র পান
ভারতে কিছু হিন্দু গোষ্ঠি মনে করে গোমূত্রের এমন কিছু চিকিৎসা গুণ রয়েছে, যা করোনাভাইরাস এবং অন্যান্য রোগ প্রতিরোধ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গোমূত্রের এমন কোনও গুণ নেই।
তারা বলছেন গোমূত্র যেমন ক্যান্সার সারায় না, তেমনি এটি কোভিড-১৯ ঠেকাতে সক্ষম এমন কোনও তথ্য প্রমাণ নেই। মানুষ থেকে মানুষের দেহে এ ভাইরাস কিভাবে ছড়ায় সেই বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।
এরই মধ্যে এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাত ধোয়া বা পরস্পরের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলার মতো কিছু নির্দেশাবলী জারি করেছে। কাজেই সবচেয়ে ভালো পরামর্শ হলো- ভালো করে ঘন ঘন হাত ধোয়া, আর সামাজিক দূরত্ব রক্ষা করা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










