করোনা ভাইরাস: আক্রান্ত দেশ থেকে ফিরলে ১৪ দিন বাড়িতে থাকুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪০ ৯ মার্চ ২০২০
বাংলাদেশে বিদেশ থেকে ফেরা মানুষদের 'আবশ্যিকভাবে' ১৪ দিন বাড়িতে অবস্থান করে স্বেচ্ছা কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন। সেই সঙ্গে জরুরি প্রয়োজন না হলে বিদেশ যাওয়া থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
যারা বিদেশ থেকে ফিরছেন, তারা যাতে বাড়িতে অবস্থান করতে পারেন-তা নিশ্চিত করতে প্রতিবেশিসহ সবার কাছে অনুরোধ জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, বিদেশ থেকে আসার পর কেউ যদি ভুল করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন, তাহলে প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কর্তব্য হচ্ছে; তাকে মনে করিয়ে দেয়া যে, ওকে অবশ্যই ঘরে থাকতে হবে।
আক্রান্ত রোগী ও তার পরিবারের পরিচয় প্রকাশ করে এমন কোনও তথ্য প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আইইডিসিআর পরিচালক বলেন, এখন পর্যন্ত আমাদের চালু করা হটলাইনে অনেক ফোন এসেছে, যারা বলেছেন তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। কারণ সংবাদকর্মীরা তাদের বাড়ি ঘিরে রেখেছে।
তিনি বলেন, সামাজিকভাবে যাতে আক্রান্তদের ও তাদের পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন না হতে হয় তা খেয়াল রাখতে হবে।
হটলাইনে আরো ৮টি নাম্বার সংযুক্ত করা হয়েছে। বিকেল থেকে এগুলো কার্যকর করা হবে। এছাড়া ডেঙ্গু মৌসুমে চালু করা হটলাইন ১৬২৬৩ নম্বরটিও এখন থেকে করোনা ভাইরাসের হটলাইন হিসেবে ব্যবহৃত হবে। দরকারে এ নম্বরটিতেও ফোন করার পরামর্শ দেয়া হয়েছে।
করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে না আসলে কিংবা বড় কোনও জায়গা থেকে না আসলে আক্রান্ত হওয়ার শঙ্কা কম।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে যে রোগী পাওয়া গেছে, তাদের ক্লাস্টার হিসেবে পাওয়া গেছে। অর্থাৎ ওদের থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার অবস্থা তৈরি হয়নি।
তিনি বলেন, বর্তমানে আইসোলেশনে আছেন চারজন। এদের মধ্যে তিনজন নিশ্চিত। আরেকজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এ স্বাস্থ্য পরিচালক বলেন, করোনা ভাইরাসে আক্রান্তরা দেশে আসার ৪ থেকে ৭ দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তারা তিনজনই সুস্থ আছেন বলে জানান তিনি। এছাড়া আরো একজন কোয়ারেন্টিনে রয়েছেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










