কর্মক্ষেত্রে মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৮ ২৩ জুলাই ২০২৩
চলতি বছরে ‘কর্মক্ষেত্র’ থেকে মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে জানিয়ে সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং কল-কারখানায় সকাল-বিকাল মশার ওষুধ ছিটানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, “মোট আক্রান্তের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৬০ এর মধ্যে। অর্থাৎ কর্মক্ষম ব্যক্তিরা, যারা বাড়ির বাইরে কাজ করেন তারা বেশি আক্রান্ত হচ্ছেন। তারা (আক্রান্তরা) মনে করে, মিল ফ্যাক্টরি অফিস আদালতে স্প্রে সেভাবে হচ্ছে না। সেখান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
“সে কারণে এসব জায়গায় মশার ওষুধ ছিটানো খুবই জরুরি হয়ে পড়েছে। কারখানার যারা মালিক আছেন, অফিসের যারা ব্যবস্থাপনায় আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনাদের প্রতিষ্ঠানে সকল বিকাল মশার ওষুধ স্প্রে করবেন।"
শনিবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, বাড়ির বাইরে বেশিরভাগ সময়ে থাকা মানুষেরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন এবার। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
স্কুলে মশা মারার ওষুধ ছিটানোর আহ্বান রেখে মন্ত্রী বলেন, “বাচ্চাদের স্বজনরা বলছেন, বাসায় তারা নিয়মিত মশার ওষুধ স্প্রে করেন। সেখানে তেমন মশা নাই। বাচ্চা স্কুল থেকে মশার কামড় খেয়েছে বলে তারা মনে করেন। কাজেই স্কুল কর্তৃপক্ষের কাছেও আহ্বান, তারা যেন স্কুলে মশা নিধনের ব্যবস্থা নেয়।”
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ২৮ হাজার ৪৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৫২০ জন, অর্থাৎ প্রায় ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আর ৪০ থেকে ৬০ বছর বয়সী আছেন ২ হাজার ৫৯৬ জন, অর্থাৎ ৯ শতাংশ।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ১৫৬ জনে। তাদের মধ্যেও ১৮ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যা বেশি, ৬২ জন। আর ৪০ থেকে ৬০ বছর বয়সী ৩৬ জন।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাইয়ের প্রথম ২০ দিনেই সেই সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছিল, জুলাইয়ের ২০ দিনে সেই সংখ্যা পৌঁছেছে ১০৯ জনে।
এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা তাদের।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










