ঘামাচি প্রতিকারের ঘরোয়া ৮ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৬ ১০ মার্চ ২০২১
প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। হাঁসফাঁস করছে মানুষ। এর উপর যদি ঘামাচি থাকে, তাহলে তো কষ্টের শেষ নেই। এসময়ে আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি। এতে ঘামাচি, র্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই। এই বিরক্তিকর উপদ্রব থেকে রক্ষায় কিছু ঘরোয়া পদ্ধতি গ্রহণ করতে পারেন।
গরমকালে শরীর ঠাণ্ডা রাখতে ত্বকের লোমকূপের ভেতর থেকে পানি অর্থাৎ ঘাম বেরিয়ে আসে। এতে মিশে থাকা লবণের কারণে যদি সেই কূপের মুখ বন্ধ হয়ে যায়, তাহলে ওই অংশ দিয়ে পরবর্তীতে ঘাম বের হতে পারে না। ফলে সেটি ফুলে যায় এবং জীবাণুর আক্রমণ ঘটে। ওই স্থানে জামাকাপড়ে ঘষা খেলে বা চুলকালে অস্বস্তি আরও বেড়ে যায়। অনেক সময় র্যাশও দেখা দেয়।
জেনে নিন ঘামাচি থেকে বাঁচার সহজ উপায়
# গরমকালে ঘাম হবেই। চেষ্টা করুন কিছুক্ষণ অন্তর তা মুছে ফেলতে। তবে মোছার সময় অতিরিক্ত চাপ দিয়ে মুছবেন না। আর সবসময় পরিষ্কার নরম রুমাল ব্যবহার করুন। প্রয়োজনে সঙ্গে তা অতিরিক্ত রাখুন।
# সম্ভব হলে দিনে দুবার গোসল করুন। এসময় কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে পারেন। ঘামাচি থাকলে বেশি ঘষবেন না। হালকা হাতে নরম কিছু দিয়ে অল্প অল্প স্ক্রাব করুন।
# গোসলের পানিতে অ্যান্টিসেপটিক লোশান ব্যবহার করুন। এছাড়া এই পানিতে লেবুর রস, নিমপাতার রস মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক ফ্রেশ থাকবে এবং জীবাণু কম হবে।
# হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। বেশি ডার্ক রঙের জামাকাপড় এবং টাইট কাপড় পরা এড়িয়ে চলুন।
# ঘামাচি হলে একদম চুলকাবেন না। অ্যালোভেরার রস, নিমপাতার রস, পাতিলেবুর রস পানিতে মিশিয়ে পাতলা করে নিয়ে লাগাতে পারেন।
# ট্যালকম পাউডার ব্যবহার না করাই ভালো। এতে লোমকূপের মুখ বন্ধ হয়ে হিতে বিপরীত হতে পারে।
# প্রচুর পরিমাণে পানি খাবেন।
# ফল আর শাকসবজি জাতীয় খাবার খাবেন প্রচুর পরিমাণে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




