জ্বালানি তেলের দাম বাড়েনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৪ ৩১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে মূল্য সমন্বয়ের গুঞ্জন থাকলেও আসন্ন এপ্রিলের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
চিঠি অনুযায়ী, ‘সংশোধিত স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ নির্দেশিকা’র আওতায় খুচরা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা বহাল থাকবে। নতুন এই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছিল, বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে নতুন দাম ঘোষণা করা হতে পারে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শেষ পর্যন্ত বর্তমান দাম অপরিবর্তিত রাখতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো।
দেশের জ্বালানি মজুতের হালনাগাদ চিত্র তুলে ধরে মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।
মুখপাত্র জানান, এই পরিমাণ মজুত দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিনের জাতীয় চাহিদা মেটানো সম্ভব। এছাড়া আগামী এপ্রিলে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে আসন্ন মাসে জ্বালানি সংকটের কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে তিনি আশ্বস্ত করেন।
জ্বালানি ব্যবহারের ধরণ ব্যাখ্যা করে তিনি বলেন, “দেশের মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়। সেই তুলনায় অকটেন ও পেট্রোলের ব্যবহার অনেকটাই কম।”
মনির হোসেন চৌধুরী আরও জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিসের সময়সূচি কমানো এবং অনলাইন ক্লাসে উৎসাহিত করা।
জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি





