টাকার বিপরীতে ডলারের মান কমলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৮ ৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম কিছুটা কমে ১২২ টাকার ঘরে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ স্পট রেফারেন্স রেট অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত প্রতি ডলারের গড় দর দাঁড়িয়েছে ১২২ টাকা ৬৯ পয়সায় (১২২.৬৯৫৭ টাকা)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনের শেষে অর্থাৎ বিকাল ৫টার সেশনে এই দর ছিল ১২২ টাকা ৯১ পয়সা। যদিও বুধবার সকালে তা ১২২ টাকা ৮৬ পয়সায় বিক্রি হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে ডলারের বাজারে বেশ ওঠানামা হয়েছে। আগস্টের মাঝামাঝি সময়ে ডলারের দর ছিল তুলনামূলক চড়া। গত ১২ আগস্ট সকালের সেশনে প্রতি ডলারের দর উঠেছিল সর্বোচ্চ ১২৩ টাকা ৬৬ পয়সায়, যা দিনশেষে দাঁড়ায় ১২৩ টাকা ৩২ পয়সায়। এর কদিন পর ১৯ আগস্ট সকালে দর কমে ১২২ টাকা ৩১ পয়সা ও বিকেলে ১২২ টাকা ২৪ পয়সা হয়।
তবে আগস্টের শেষ সপ্তাহে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। ২৭ আগস্ট সকালে ১২৩ টাকা ১৮ পয়সা, ৩০ আগস্ট সকালে ১২৩ টাকা ৩৪ পয়সা এবং ৩১ আগস্ট বিকালে দর বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ২০ পয়সায়।
তবে সেপ্টেম্বর মাস শুরু হতেই চিত্র পাল্টাতে শুরু করেছে। ১ সেপ্টেম্বর সকালের সেশনে ১২২ টাকা ৯১ পয়সা এবং বিকেলে ১২৩ টাকা ০১ পয়সায় লেনদেন হয়। এরপর থেকে ডলারের দাম ধারাবাহিকভাবে ১২২ টাকার ঘরেই সীমাবদ্ধ রয়েছে। গত ২ সেপ্টেম্বর বিকালে ডলারের রেট ছিল ১২২ টাকা ৭৯ পয়সা, ৩ সেপ্টেম্বর ১২২ টাকা ৯২ পয়সা, ৬ সেপ্টেম্বর ১২২ টাকা ৭২ পয়সা এবং ৭ সেপ্টেম্বর বিকালে ১২২ টাকা ৯৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ (এফআরটিএমডি) জানায়, আন্তব্যাংক ও গ্রাহক পর্যায়ে ১ লাখ ডলার বা তার বেশি অঙ্কের স্পট লেনদেনের ভারিত গড় হিসাব করে এই রেফারেন্স রেট নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, ডলারের এমন নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে আমদানি ব্যয়ের ওপর চাপ কিছুটা হলেও কমবে।
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- সমালোচনায় মুখ খুললেন পপি
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- কাঁচকলার কত গুণ?
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে









