ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমায় আখের রস!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ২২ নভেম্বর ২০২০
শীতকাল হোক কিংবা গরমকাল সবসময়ই আখের রস পাওয়াই যায়। এক গ্লাস পান করলেই ক্লান্তি দূর হয়ে যায়। তাই একে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলা হয়। শুধু ক্লান্তি দূর করতেই নয়, ত্বক ও শরীরের জন্যও উপকারি এটি।
নাছোড় ব্রণের হাত থেকে মুক্তি দিতে পারে আখের রস। মুলতানি মাটির সঙ্গে প্যাক তৈরি করে সপ্তাহে তিনবার মুখে লাগালে তৈলাক্ত ত্বক ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে৷ আখে প্রচুর ক্যালসিয়াম থাকে। তাই নিয়মিত তা পান করলে দাঁত, নখ ও হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। এটি চিবিয়ে খেলে মাড়ির স্বাস্থ্য ভালো থাকে, দাঁতের ক্ষয়রোধ হয় এবং মুখের দুর্গন্ধ কমে যায়৷
আখের রসের আরও উপকারিতা-
ডায়াবেটিস দূরে রাখে
খেতে মিষ্টি হলেও এটি ডায়াবেটিসের পক্ষে খুবই কার্যকরী। এতে জিআই’র পরিমাণ খুব কম থাকে। ফলে ডায়াবেটিস রোগীরা নিয়মিত আখ খেতে পারেন। গ্লাইসেমিক ইনডেক্সে একেবারে কম থাকায় আখের রস পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। বরং এই প্রকৃতিক উপাদান গ্রহণ করলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত তা পান করার পরামর্শ দেয়া হয়।
তবে ডায়াবেটিকদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আখের রস পান করা উচিত। কারণ, জেনে নেয়া উচিত এটি পান করলে তাদের শরীরে আর কোনও সমস্যা হওয়ার শঙ্কা থাকে কি না।
হৃদরোগ উপশম
একাধিক গবষণায় দেখা গেছে, প্রতিদিন আখের রস পান করলে একাধিক রোগ ধারেকাছে ঘেঁষতে পারে না। আজ যেসব রোগ আমাদের ঘিরে ধরেছে, প্রায় সবকটির প্রকোপ কমাতে এর বিকল্প নেই।েএতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং অন্যান্য উপাদান নানাভাবে শরীরের উপকারে লাগে। হার্ট ভালো রাখতে সাহায্য করে এই রস। হার্ট অ্যাটাক রুখতেও সাহায্য করে। শরীরে খারাপ কোলেস্টেরলের নিঃসরণ কমাতেও সহায়তা করে।
ওজন কমায়
আখের রস মিষ্টি হলেও ওজন কমাতে ভূমিকা রাখে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। এমনকি কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়।
ত্বকের যত্নে
আখের রস ত্বকের পক্ষে খুবই উপকারি। এতে আলফা হাআইড্রক্সি অ্যাসিড থাকে, যা ব্রণ, বলিরেখা দূর করে ত্বককে হাইড্রেট করে। না পান করে মুখে মাস্ক হিসেবে লাগালে ত্বকের রুক্ষতা দূর হয়। একে উজ্জ্বল ও সতেজ করে তোলে।
হজমশক্তি বাড়ায়
এতে পটাসিয়ামের পরিমাণ অনেক। ফাইবারও যথেষ্ট পরিমাণে থাকে। ফলে আখের রস পান করলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়। হজমশক্তি বাড়াতে সাহায্য করে। গরমকালে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায়। এটি তা দূর করতে সক্ষম। পেটের ইনিফেকশন রুখতেও কার্যকরি ভূমিকা পালন করে এই রস।
কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন
বাজারে আখের রস তৈরির মেশিনগুলো সচল রাখার জন্য নিয়মিত তেল দেয়া হয়। তা রসে মিশে মারাত্মক বিপদ ঘটাতে পারে৷ এরচেয়ে আখের খোসা ছুলে বাড়ি আনুন। ভালো করে ধুয়ে শুকনো করে ফ্রিজে রাখুন৷ রস পান করার আগে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে পিষে নিন। হ্যাঁ, সামান্য আদা দিতে ভুলবেন না।
তারপর ছিবড়ে হাত দিয়ে চেপে চেপে রস নিংড়ে বের করে নিতে হবে৷ সামান্য বিট লবণ ও লেবুর রস যোগ করে পান করুন৷ অন্য কোনও ফলের রসের সঙ্গে মিশিয়ে সুস্বাদু মকটেলও তৈরি করতে পারেন৷
আখের রস সদ্য তৈরি করে নিতে হবে৷ ফ্রিজে রাখলে ঘণ্টা দু’য়েক পরও পান করা চলে। কিন্তু এরপর একেবারেই চলবে না। কারণ রসে এর মধ্যেই রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যায়৷
যারা প্রতিদিন আখের রস পান করেন। তারা দিনে দু’ গ্লাসের উপরে উঠবেন না৷ একমাত্র জন্ডিস রোগী ছাড়া কারো দিনে দু’ গ্লাসের বেশি আখের রসের প্রয়োজন হয় না৷
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




