ডায়রিয়া: যা খাবেন, যা খাবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৯ ১৯ জুলাই ২০২১
বর্ষাকালে সাধারণ জ্বর, সর্দির সঙ্গে দেখা দিচ্ছে ডায়রিয়া। ফলে কষ্টের শেষ থাকে না। এ থেকে বাঁচতে যা খাবেন ও খাবেন না-
যা খাবেন
পানি: ডায়রিয়ার কারণে শরীর থেকে পানি বের হয়ে যায়। ফলে শরীর দুর্বল হয়, বমি হয় ও মাথা ঘোরে। পানি শূন্যতা ও লবণের ঘাটতি পূরণের জন্য ওরস্যালাইন খেতে হবে। এ ছাড়া বিশুদ্ধ পানি পান করা উচিত ঘনঘন।
দই: দইয়ে ভালো ব্যাকটেরিয়া থাকে, যা ডায়রিয়া রোধ করতে সাহায্য করে।
কলা: পুষ্টি ফিরিয়ে আনতে কলা অনেক কার্যকর। এটি খুব সহজেই হজম হয়ে যায়। তাই এটি পেটের ব্যথাও দূর করে।
খিচুড়ি: ডায়রিয়া হলে কম তেলে মসলা ছাড়া ঘরে তৈরি পাতলা খিচুড়ি খেলে পেট ঠান্ডা থাকবে এবং শরীরের শক্তি ফিরে আসবে।
আলু: সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে আলু সেদ্ধ করে বা ভর্তা করে খেলে ডায়রিয়ায় উপকার পাওয়া যায়।
ফলের রস: পানির পাশাপাশি কমলা, মালটা, ডাব, ডালিম কিংবা তরমুজের জুস শরীরে পানির মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং মাথা ঘোরানো থেকে মুক্তি দেয়।
যা খাবেন না
দুধ: ডায়রিয়া থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দুধ বা দুধজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। দুধ হজমে সমস্যা করে এবং পেটে গ্যাস তৈরি করতে পারে।
চা বা কফি: ক্যাফেইনজাতীয় পানীয় ডায়রিয়া হলে খাওয়া উচিত নয়। চা বা কফির পরিবর্তে আদা–চা খাওয়া যেতে পারে।
ঝাল বা তৈলাক্ত খাবার: ডায়রিয়ার সময় ডুবো তেলে ভাজা বা ঝাল মসলাদার খাবার এড়িয়ে চলুন। ঝাল বা ভাজা খাবার খেলে পেটে গ্যাস
হতে পারে।
মেনে চলুন
• মলত্যাগে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করুন।
• পায়খানা করার পরে ও খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
• খাবার তৈরি করার সময় ও পরিবেশন করার আগে হাত ধুয়ে নিন। খাবার আগে ব্যবহার্য থালা-বাসন, চামচ-বাটি ইত্যাদি ভালো করে ধুয়ে নিন।
• ওরস্যালাইন ঘরে রাখুন।
• বাসি-পচা খাবার, মাছি বসা খাবার এবং বাইরের খোলা খাবার, শরবত বা ফলের রস খাওয়া থেকে বিরত থাকুন।
• রান্না করা খাবার বেশিক্ষণ বাইরে রেখে দিলে তাতে রোগ-জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। তাই খাবার খেয়ে নিন গরম-গরম।
•পরিষ্কার পাত্রে রাখা টিউবওয়েলের নিরাপদ পানি কিংবা ফোটানো পানি ঠান্ডা করে পান করুন।
• পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হলে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত সময় ফোটাতে হবে। পানি ঠান্ডা হলে মাটির কলস বা কাচের জার বা বোতলে রাখুন। পানি রাখার জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার না করাই ভালো।
• ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।
• পরিমিত খাবার খান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




