ডেঙ্গু প্রতিরোধে করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৫ ৩১ জুলাই ২০২১
করোনার অতিমারি নিয়ন্ত্রণে দেশে চলছে লকডাউন। এর মধ্যে হাসপাতালে হু হু করে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীতে যার প্রকোপ পড়েছে সবচেয়ে বেশি। এমনকি দেখা যাচ্ছে, একই ব্যক্তি করোনা ও ডেঙ্গু উভয় রোগে আক্রান্ত।
এমনিতে আমাদের দেশে ডেঙ্গুর মৌসুম এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। তবে ডেঙ্গু পিকে থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে এখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এ সময়ে ডেঙ্গু ধেয়ে আসছে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে।
করোনার মতোই ডেঙ্গু একটি ভাইরাসবাহিত রোগ। তবে তা হাঁচি বা কাশির সাহায্যে ছড়ায় না, ছড়ায় এডিস মশার কামড়ের মাধ্যমে। এই একই মশার কামড়ে ছড়াতে পারে চিকুনগুনিয়াও। অল্প অল্প বৃষ্টি আর মাঝে মাঝে গরম–এমন আবহাওয়ায় জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের জন্য উপযুক্ত। তাই মশাবাহিত এ রোগও বর্ষা মৌসুমে বেড়ে চলেছে দ্রুতগতিতে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অন্যান্য ভাইরাস জ্বরের মতো কিছু লক্ষণ দেখা দেয়। যেমন: জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথা, ক্ষুধামান্দ্য, অরুচি, বমিভাব, বমি, ক্লান্তি, জ্বরের চার-পাঁচ দিন পরে শরীরে লাল র্যাশ। যেটা করোনায় আক্রান্ত হলেও দেখা যেতে পারে।
তবে ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্টজনিত সমস্যা রোগীর অবস্থা খুব বেশি সংকটাপন্ন না হলে হয় না। দুটি রোগের মধ্যে লক্ষণগত দিক দিয়ে অনেক মিল রয়েছে। তাই এ মৌসুমে জ্বর এলে অবশ্যই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখনো কখনো ডেঙ্গু ও করোনা দুটিই পরীক্ষার প্রয়োজন হতে পারে।
প্রাথমিক চিকিৎসা
জ্বর যে কারণেই আসুক, প্রাথমিক চিকিৎসা বাসাতেই সম্ভব। মৃদু উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই।
- জ্বর আসামাত্র বাড়ির সবার থেকে আলাদা হয়ে যেতে হবে
- পর্যাপ্ত তরল খাবার, যেমন: পানি, ডাবের পানি, ফলের জুস, স্যুপ, খাওয়ার স্যালাইন বেশি করে খেতে হবে
বিশ্রাম নিতে হবে
- প্রস্রাবের রং এবং শ্বাস-প্রশ্বাসের গতির দিকে খেয়াল রাখতে হবে
- ডেঙ্গু জ্বরে রক্তে প্লাটিলেটের মাত্রা কমে যেতে পারে। তাই জ্বর কমাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু প্যারাসিটামল ট্যাবলেটই খাওয়া যেতে পারে
হাসপাতালে ভর্তি কখন
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে রোগীর মৃত্যুর কারণ হচ্ছে ‘ডেঙ্গু শক সিনড্রোম’। কিছু লক্ষণ আছে, যেগুলো থাকলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে।
- নাক বা দাঁত দিয়ে রক্তপাত
- কালো পায়খানা
- নারীদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত বা হঠাৎ মাসিক হঠাৎ অজ্ঞান হয়ে পড়া
প্রতিরোধে
ডেঙ্গু জ্বরের চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম। তাই এর থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।
- বিকেলে এবং রাতে মশারি টানিয়ে ঘুমাতে হবে। প্রয়োজন হলে ঘুমানোর আগে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করতে হবে
- বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে
- কোথাও পানি জমতে দেওয়া যাবে না
- ফুলের টব, এসি, ফ্রিজের পানি এক দিন পরপর পরিবর্তন করতে হবে
- রাস্তাঘাটে যেখানে-সেখানে এমন জিনিস ফেলে রাখা যাবে না, যাতে পানি জমে থাকতে পারে
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




