মৃত ছাত্রের চিকিৎসা ব্যয়ে বিস্ময়
ডেঙ্গুজ্বরে বিল ১লাখ ৮৬হাজার!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫০ ২৮ জুলাই ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন (২৫)। পড়তেন ফিন্যান্স বিভাগে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গেল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাবি’র এই শিক্ষার্থী। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২ ঘণ্টা।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত এই রোগীর ২২ ঘন্টার চিকিৎসা বিল ধরিয়ে দেয়া হয় ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা। তবে রাজনৈতিক হস্তক্ষেপে মৃত্যুর পর বিল কিছু কম রাখা হয় বলে জানা গেছে।
কিন্তু এত টাকা বিল নিয়ে এখনও কাটেনি ধোয়াশা। স্বাধীনের চিকিৎসা খরচ বাবদ হাসপাতালের বিলের কপি ঘিরে আলোচনা-সমালোচনা সবার মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রতিক্রিয়া।
ফিরোজ কবীর স্বাধীনের ২২ ঘণ্টার চিকিৎসায় হাসপাতালের বিল থেকে দেখা যায় : ওষুধ বাবদ ৩২ হাজার ৩২১ টাকা ৫১ পয়সা, ল্যাবরেটরি চার্জ ৭৩ হাজার ৮৩৬ টাকা, মেডিক্যাল হসপিটাল সাপ্লাইতে ১০ হাজার ২১৯ টাকা। বাকি টাকা অন্যান্য কয়েকটি খাতে ধরা হয়েছে। মোট বিল দেখানো হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা!
এ বিলের বিষয়ে স্বাধীনের পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তেমন কোনো তথ্য দিতে পারেনি স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
এমন বিল প্রসঙ্গে স্বাধীনের বড় ভাই মো. ফজলুল করীম অভিযোগ করেন, হাসপাতালগুলো রোগীদের অসহায়ত্ব নিয়ে ব্যবসা করছে।
তিনি গণমাধ্যমকে জানান, একদিনও পার হয়নি আর এর ভেতর বিল উঠলো দুই লাখ টাকার কাছাকাছি। তারা কী করলেন আমার ভাইয়ের জন্য যে চিকিৎসা খরচ এত হলো। তারপরও মনকে বোঝাতে পারতাম যদি আমার ভাইকে বাঁচানো যেত।
স্বাধীনের বড় বোনের স্বামী হুমায়ুন কবীর বলেন, স্কয়ার হাসপাতালে ২০-২১ ঘণ্টা চিকিৎসাধীন ছিল স্বাধীন। এই সময়ের মধ্যে বিল উঠল এক লাখ ৮৭ হাজার টাকা! হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, আইসিইউর বিল ৬০-৭০ হাজার টাকার মতো আসতে পারে। সেটি হিসাব করে উপস্থিত সময়ে আমরা ৫৭ হাজার টাকা অগ্রিম দিয়েছিলাম তাদের। কিন্তু এখন এত টাকা বিলের হিসাব আমরা মেলাতে পারছি না।
এক সহপাঠী জানান, স্বাধীনকে কত দামি ওষুধ দিয়েছিল তারা যে ওষুধ বাবদ ৩২ হাজার টাকা বিল করা হলো? সার্ভিস চার্জের নামে তারা রোগীর স্বজনদের গলা কাটছে।
স্বাধীনের পরিবার ও সহপাঠীদের এমন অভিযোগের ভিত্তিতে বিলের বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা স্কয়ার হাসপাতালের অভ্যর্থনা ডেস্কে গেলে এ বিষয়ে তারা কোনো বলতে পারবেন না বলে জানান।
পুরো বিষয়টি তৃতীয় তলায় বিলিং সেকশন দেখেন বলে জানান তারা। সে অনুযায়ী বিলিং সেকশনে গেলে তারা বলেন, হাসপাতাল থেকে কোনো ডকুমেন্ট দেয়া হয় না।
পরে সেখানে বিলের কপি দেখানো হলে তারা আবারও বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










