ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৬:৪০ ৩০ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২২১ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ; দৈনিক ভর্তি রোগীর সংখ্যাটিও এ বছরের সর্বোচ্চ।
এর আগে শনিবার ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারও আগে গত ১৮ এবং ২২ সেপ্টেম্বর ৬ জন করে মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। গত একদিনে মৃত ৮ জনের মধ্যে ৫ জনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতালে ১ জন করে মারা গেছেন।
তাদেরকে নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৫৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২১ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার বাইরে বরিশালে ১৬ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ বছর সিলেট বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২২১ জন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৮৬ জনে। এর আগে গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। যা ছিল এ বছর দৈনিক সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা।
রোববার নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৫৩ জন, ঢাকা বিভাগে ২৫০ জন, ময়মনসিংহে ৪৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, খুলনায় ১৩৪ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশালে ৭৪ জন রোগী ভর্তি হয়েছে। সিলেট বিভাগে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩২৯৭ জন রোগী। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬৬৯ জন রোগী। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬২৬ জন। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ১৬ হাজার ৭২৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৫৯ জন।
চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১৬ হাজার ৯৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৭৫ জনের। এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের। জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান


