দাঁতে ভীষণ যন্ত্রণা? ঘরোয়া উপায়ে করুন সমাধান!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৫ ২২ ডিসেম্বর ২০২১
সব ঠিকই ছিল। চারদিকের পরিবেশ ছিল রঙিন। তবে হঠাৎই দাঁতে শুরু হল যন্ত্রণা। তারপরই সবকিছু গেল বদলে। ব্যথা মুক্তির উপায় পাওয়া যাচ্ছে না। খাওয়া তো দূরের কথা, কথা বলাও যাচ্ছে না। বসছে না কাজে মন। ঘুম নেই, নাওয়া নেই। এই রকম অবস্থাতেই ওষুধের দোকানে বলে কিনে আনা হল পেন কিলার।
সেই পেন কিলার খেয়ে সামান্য ব্যথা কমল। তবে সেটাও কয়েক ঘণ্টার জন্য। তারপর ফের দেখা দিল সমস্যা। আবার যন্ত্রণা। প্রথমে ছিল কম, ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে থাকল। আবার একটা সময় হয়ে উঠল সব অসহ্য। দাঁতে যন্ত্রণার সামগ্রীক চিত্র মোটের উপর এই।
আসলে অনেক সময় দাঁতে হয়ে যায় গর্ত। এই গর্ত যখন দাঁতের অন্দর পর্যন্ত পৌঁছে যায় তখন ব্যথা শুরু হয়। এছাড়াও দাঁতে ব্যাকটেরিয়া ইনফেকশন, ক্যালশিয়ামের কমতি থাকলেও এই সমস্যা হতে দেখা যায়। তাই প্রথম থেকেই সকলকে হতে হবে সাবধান।
এবার এই ধরনের সমস্যা যাঁদের হয় তাঁরা বুঝতেই পারেন না ঠিক কোন পথে হতে পারে সমস্যার সমাধান। তবে দিল্লি বহু দূর নয়। বরং হাতের কাছেই কয়েকটা ঘরোয়া উপায় ব্যবহার করে সমস্যার সমাধান করা যেতে পারে।
কোন কোন উপায়?
আলু
আমার আপনার রান্না ঘর আলো করে থাকা সাধের আলু হতে পারে আপনার দাঁতের সমস্যায় দারুণ কার্যকরী। আলু কেটে দাঁতে লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে। কমেছে ব্যথা।
লবঙ্গ
লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহারে কাজ হয়। এক্ষেত্রে লবঙ্গ তেল ওই ব্যথা জায়গায় লাগাতে পারেন। দেখবেন ফল মিলেছে হাতেনাতে।
পেয়ারাপাতা
এই সমস্যা কমাতে চাইলে পেয়ারাপাতা হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। এক্ষেত্রে পেয়ারাপাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এছাড়া ব্যথা কমাতেও এই পাতার জুড়ি মেলা ভার। তাই দাঁতে ব্যথা হলে অবশ্যই পেয়ারাপাতা মুখে রাখুন। তাহলেই ভালো থাকবেন।
সরষের তেল
দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতেই পারেন সরষের তেল। এক্ষেত্রে তেলের সঙ্গে সামান্য নুন মেশান।
কাঁচা রসুন
যেকোনও ব্যথা কমানোর ক্ষেত্রে কাঁচা রসুন দারুণ কাজ করে। তাই দাঁতের ব্যথা কমাতে চাইলেও আপনি রসুন সামান্য কেটে দাঁতে লাগাতে পারেন। দেখবেন দারুণ কাজ হয়েছে।
বিশেষজ্ঞের পরামর্শ
এই ঘরোয়া টোটকা কাজ না করলে আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই দস্তুর। তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




