দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ২৭ জুলাই ২০২৫
আনারস ও দুধ একসঙ্গে খেলে মানুষ মারা যাবে এমন কথা প্রচলিত রয়েছে আমাদের সমাজে। অনেকের ধারণা, একসঙ্গে এ দুই জিনিস খেলে বিষক্রিয়া হয়, যা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। প্রশ্ন হলো এ প্রচলিত কথার পেছনে সত্যি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? নাকি এটা কেবলই পুরনো দিনের ভ্রান্ত ধারণা? চলুন খুঁটিয়ে দেখা যাক দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার বিষয়টি।
দুধ ও আনারস একসঙ্গে খাওয়ার বিরুদ্ধে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বহু আগেই। আমাদের সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী, আনারসের সঙ্গে দুধ খেলে তা শরীরে ‘বিষ’ তৈরি করে। এ ‘বিষক্রিয়া’র ফলে পেটে ব্যথা, বমি, এমনকি মৃত্যুও হতে পারে বলে বলা হয়। অনেক বাবা-মা এখনো সন্তানদের এ দুটো খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন। তবে প্রশ্ন হলো এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি?
পুষ্টিবিদদের মতে, আনারস একটি অ্যাসিডিক (অম্লীয়) ফল। এতে ব্রোমেলিন নামক একটি এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। অন্যদিকে, দুধে থাকে প্রচুর প্রোটিন এবং ল্যাকটোজ। আনারসে থাকা ব্রোমেলিন দুধের প্রোটিনকে ভেঙে দিতে পারে, ফলে দুধ জমে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে। এর ফলে কারও কারও হালকা পেটের অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তবে সেটা কখনোই ‘বিষক্রিয়া’ বা প্রাণঘাতী অবস্থার মতো কিছু নয়।
বারডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দুধ আর আনারস একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয়, কথাটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার।’
যুক্তি হিসেবে তিনি কাস্টার্ডের কথা বললেন। এতে অন্যান্য ফলের সঙ্গে আনারস তো থাকেই, সঙ্গে থাকে দুধ। আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয় অহরহ। এসব খাবার খেলে মৃত্যু তো দূরে থাক, ছোটখাটো সমস্যার অভিযোগও কেউ করেছেন বলে শোনা যায় না।
এই ভ্রান্ত ধারণার উৎস সম্ভবত কিছু পুরনো ঘটনা, যেখানে মানুষ অসুস্থ হওয়ার পেছনে দুধ ও আনারসকে দোষারোপ করেছিল। সেই সময়গুলোতে খাদ্য নিরাপত্তা ও সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় খাদ্য বিষক্রিয়া বা পেটের সংক্রমণ বেশি হতো, যা পরে ‘আনারস-দুধ মেশানো’ খাবারের দায়ে পড়ে যায়। এছাড়া, অনেকে শরীরগতভাবে স্পর্শকাতর হওয়ায় দুধ বা আনারসে সমস্যা অনুভব করেন এবং সেই সমস্যার সার্বজনীন ব্যাখ্যা হিসেবে গুজব ছড়িয়ে পড়ে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স