দুধ না খেলে কী হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৪ ২৫ জুন ২০১৯
দুধ না খেলে কী হয়? এ নিয়ে গবেষণার অন্ত নেই। মানবদেহের হাড় বিষয়ে গবেষণা করা এক ব্রিটিশ সংস্থা বলছে, তরুণ বয়সে যারা দুধ ও দুগ্ধজাত খাবার পরিহার করে তাদের জন্য ভবিষ্যতে বিপদ আছে।
জরিপে দেখা গেছে, যাদের বয়স ২৫ বছরের কম তাদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগ খাদ্য তালিকা থেকে দুধ অথবা দুগ্ধজাত খাবার বাদ দিচ্ছেন। এর ফলে অনেক তরুণ তাদের স্বাস্থ্যকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি বলছে, কেউ যদি দুধ খেতে না চায় তা হলে এর পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাবার খাওয়া উচিত। দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির এবং দই ক্যালসিয়ামের একটি বড় উৎস; যেটি শক্ত হাঁড় গঠনের জন্য বেশ প্রয়োজনীয়।
তবে তরুণরা খাদ্য তালিকা থেকে দুধ কেন বাদ দিচ্ছে, এর পরিষ্কার কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। মানবদেহের হাঁড় নিয়ে গবেষণাকারী সংস্থাটি বলছে, অনেক তরুণ তাদের খাদ্য তালিকার জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্লগ থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে। ব্লগ থেকে নেয়া তথ্য অনেক সময় বেশ ভালো।
তবে অনেকে তাদের খাদ্য তালিকা নিয়ে বেশি সতর্ক থাকেন। কোনটি খাবেন আর কোনটি খাবেন না সেই বিষয়ে তারা অতিমাত্রায় সতর্ক থাকেন।
ব্রিটেনে খাদ্যের মান নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা বলছে, ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন, গরুর দুধ ও দুগ্ধজাত খাবার তাদের জন্য সহনীয় নয়।
গবেষণায় দেখা গেছে, গরুর দুধ হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তবে ১১ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। কিন্তু ব্রিটেনে এ বয়সীদের মধ্যে এক চতুর্থাংশ দিনে ৪০০ মিলিগ্রামের নিচে ক্যালসিয়াম গ্রহণ করে।
তরুণ বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এর প্রভাব পড়ে বৃদ্ধ বয়সে। বিশেষ করে ৫০ বছরের পর থেকে বেশ দ্রুত হাঁড় ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয়। তবে এ প্রবণতা নারীদের ক্ষেত্রে আরো বেশি তৈরি হয় বলে গবেষণা থেকে জানা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, শরীরের ক্যালসিয়ামের চাহিদা যে; শুধু দুধ ও দুগ্ধজাত খাবার থেকেই গ্রহণ করতে হবে বিষয়টি সেরকম নয়। অন্য উৎস থেকে ক্যালসিয়াম পাওয়া গেলেও সেটি শরীরের জন্য ভালো।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










