দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৬ ৩০ মে ২০২২
দেশে ভয়াবহ আকারে বাড়ছে ডায়াবেটিস। স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে প্রায় ২ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান নবম হলেও ২০৪৫ সালের মধ্যে সপ্তম অবস্থানে চলে আসার শঙ্কা বিশেষজ্ঞদের।
পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ৮৭ শতাংশ রয়েছে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে। বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি বেশি বৃদ্ধির হারও।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, প্রতিবছর সাড়ে ১২ শতাংশ মানুষ ডায়বেটিসে আক্রান্ত হচ্ছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি।
তিন বছর আগে ডায়াবেটিস সংখ্যার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল দশ নম্বরে। এখন নবম স্থানে। গবেষণা বলছে, দেশে প্রতি ১শ’ জনে ৬১ জনই জানেন না তার ডায়াবেটিস আছে। এভাবে রোগ বিস্তার করলে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে থাকার শঙ্কা বিশেষজ্ঞদের।
বিএসএমএমইউ এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, “খুব দ্রুত হার্ট অ্যাডাক হবে, স্টোক হবে। অনেক মৃত্যু বরণ করছেন, অনেকের কিডনি নষ্ট হচ্ছে, অনেকের চোখে ছানি পড়ছে, মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাতৃমৃত্যুর হারও ডায়াবেটিস রোগের বেশি।”
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০২১ সালে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। ২০৪৫ সালে বিশ্বে রোগীর সংখ্যা ছাড়াতে পারে ৭২১ মিলিয়ন।
বিএসএমএমইউ’র কার্ডিওলোজি বিভাগের অধ্যক্ষ প্রফেসার ডা. মেসকাত আহমেদ চৌধুরী বলেন, “আইটি সেক্টরে তরুণ ছেলেপেলে অনেক মোটা বেতনে চাকরি করছেন। কিন্তু তাদের ডায়াবেটিসের যে পরিমাণ, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস, নিয়ন্ত্রণহীন ব্লাডপ্রেসার। যে চিত্রটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সত্যিই ভয়াবহ।”
ডায়াবেটিসে আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
ডা. শাহজাদা সেলিম বলেন, “যার ডায়াবেটিস নেই সে সারাদিন যে পরিমাণ খাবার গ্রহণ করেন তার ৮০ থেকে ৮৫ শতাংশ শর্করা। যেটি হওয়া উচিত ৪০ থেকে ৪৫ শতাংশ। আর যার ডায়াবেটিস আছে সে ৭৫ থেকে ৮০ শতাংশ শর্করা খাচ্ছেন প্রতিদিন কিন্তু যেটি ৫০ থেকে ৬০ শতাংশ হওয়া উচিত। প্রতিটি বয়সের সাথে শারীরিক অবস্থার তাল মিলিয়ে পরিশ্রম করতে হবে। ৩০ মিনিট করে কমপক্ষে হাঁটবেন, যাদের ওজন বেশি তাদেরকে এটি ৪০ থেকে ১ ঘণ্টা করতে হতে পারে।”
ডায়াবেটিস প্রতিরোধ করা না গেলে আক্রান্ত হওয়ার পর বাকি জীবন শারীরিক নানা জটিলতায় ভুগতে হয়, তাই এটি প্রতিরোধে সতর্ক হওয়ার বিকল্প দেখছেন না চিকিৎসকরা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




