দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৮ ১১ আগস্ট ২০২৬
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে গত কয়েক দিনে সোনার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ভ্যাটসহ সোনার নতুন দাম হবে
২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা (ভরি)
২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা (ভরিপ্রতি ৭০০ টাকা বেড়েছে)
এর আগে গত শনিবার সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। আজ পর্যন্ত আগের দাম ছিল ২২ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
সোনার পাশাপাশি আজ থেকে বেড়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে আজ মঙ্গলবার সোনার দাম আউন্সপ্রতি ৩২ ডলার বেড়েছে। গত এক মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি বেড়েছে প্রায় ৩৬২ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র অস্থিরতার প্রভাবে সোনার বাজারে এই বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। যদিও মাঝে যুদ্ধবিরতি চুক্তির কারণে দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে নেমেছিল, তবে বর্তমানে তা আবারও ঊর্ধ্বমুখী।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অর্থনীতি ও ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতেই এই মূল্য সংশোধন করা হয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











