ধরি মৃত্যুর সাথে পাঞ্জা
মেজর ডা. খোশরোজ সামাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৫ ৫ অক্টোবর ২০১৯
১. ভাইরাল হওয়া সেই ভিডিওটি মনে আছে? এক নারী ব্যংক কর্মকর্তা অফিসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হন। বুকে হাত দেন। তার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ম্যাসিভ হার্ট অ্যাটাকই তাঁর মৃত্যুর কারণ ছিল। অপরিণত বয়েসে আকস্মিক মৃত্যু শুধু কি তাঁর একারই পরিণতি? হার্টের রোগে বছরে পৃথিবীতে প্রায় ১ কোটি ৮০ লাখ লোক মারা যায়। যা মোট মৃত্যুর ৩১ শতাংশের সমান।
২. মৃত্যু মানুষের অনিবার্য পরিনতি। কিন্তু, আমরা সেটি চাই পৃথিবীর রুপ রস গন্ধ উপভোগ করে। পরিনত বয়েসে, যতটা সম্ভব রোগমুক্ত থেকে। হার্ট অ্যাটাকের হার কমিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব। না, কোন মাসুদ রানা বা সুপার ম্যান, স্পাইডার ম্যান, ০০৭ জেমস বন্ড নয়, সেই হিরো হতে পারি আমি - আপনি সবাই। সচেতনতা এবং কিছু নিয়মাবলি পালনের মাধ্যমে সেটি সম্ভব।
৩. ধূমপান ও তামাক বর্জন : অনেক ধূমপায়ীর ধারণা সিগারেটের ধোঁয়া তো ফুসফুসে যায়। তাই হার্টের ভয় কি? ধূমপান রক্তনালিকে সংকীর্ণ করে দেয়। শুধু ধূমপান ছাড়লেই হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা ৫০ ভাগ কমিয়ে আনা সম্ভব।
৪. কোলেস্টেরল নিয়ন্ত্রণ : গরু-খাসীর মাংশ, কলিজা-মগজ, চিংড়ি মাছ, তেল-চর্বি জাতীয় খাবার কোলেস্টেরলের ' খনি'। শাকসবজি ফল খান। আপনার বয়স কি চল্লিশ ছুঁয়েছে? বছরে অন্তত ১ বার কোলেস্টেরল পরীক্ষা করিয়ে নিন।
৫. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : সাধারণত এটি লক্ষণহীন মরণঘাতক। তাই, আপনার উচ্চ রক্তচাপ আছে কি না, সেটি পরীক্ষা করে নিশ্চিত হোন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য শত ওষুধের মধ্যে চিকিৎসক আপনার জন্য পরিপূরক ওষুধ নির্বাচন করবেন। সেটি নিয়মিত সেবন করতে হবে। ' এন্টি হাইপারটেনসিভ ড্রাগ ' ওয়ান ওয়ে ট্রাফিক। একবার শুরু হলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেটি বাদ দেয়ার আর সুযোগ নেই।
৬. এরোবিক এক্সারসাইজ : ' ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। অথবা দৈনিক ৩০ মিনিট হাঁটুন। যাদের পেশায় কায়িক শ্রমের সুযোগ কম তাদের জন্য এটি ধনন্তরী বটিকা স্বরুপ।
৭. ডায়াবেটিস : এই রোগ নিয়ন্ত্রণে রাখুন। একই রোগীর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
৮. লাইফ স্টাইল : মানসিক চাপ পরিহার করুন। স্ট্রেসের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে না পারলে যে বিষয়গুলি স্ট্রেসড করে সেগুলি সহজে মেনে নিতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখুন। পর্যাপ্ত ঘুম দরকার। সল্টেড জাংক ফুডের কালচার থেকে বেরিয়ে আসতে হবে।
৯. ' আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল' হৃদয় বৃত্তি আর হার্ট সমার্থক শব্দ নয়। হার্ট রক্তের একটি পাম্পিং যন্ত্র মাত্র।
লেখক : মেজর (ডা.) খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিষ্ট ইন ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










