ফুসফুস ভালো রাখে যেসব খাবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৬ ২৩ মার্চ ২০২১
বাংলাদেশে ফুসফুসজনিত রোগ বাড়ছে। এই রোগে আক্রান্ত হলে এটি দীর্ঘমেয়াদি অসুস্থতা সৃষ্টি করে এবং মৃত্যুরও একটি প্রধান কারণ বলে মনে করা হয়। অথচ ব্যক্তি ও সমাজ পর্যায়ে কিছু সতর্কতা ও বিধিনিষেধ অবলম্বন করলে এ রোগ প্রতিরোধ করা যায়।
আমরা শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য প্রতিদিন প্রায় ২৫ হাজার বার ফুসফুসের ব্যবহার করি। ফুসফুসের বিভিন্ন রোগ হয় যেমন-ক্যান্সার, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস ও অ্যাজমা শরীরের অক্সিজেন শোষণে সীমাবদ্ধতা তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, ফুসফুস ভালো রাখতে মেনে চলা উচিত তাজা খাবার। মিষ্টি কুমড়া, পেঁপে, শাক, বাঁধাকপি, বেল পেপার, পেয়ারা, কালো বিন, ডাল, স্যালমন ও বাদামি আলু ফুসফুসের জন্য ভালো খাবার।
ক্যারোটিন
ক্যারোটিন পরিবারের বিটা-ক্রিপ্টোজানথিন এবং লিউটেইন ও জিজানথিনের সংমিশ্রণ ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করে। বিটা-ক্রিপ্টোজানথিন সবচেয়ে বেশি রয়েছে মিষ্টি কুমড়া ও পেঁপেতে। শরীরে লিউটেইন ও জিজানথিনের জোগান দিতে খাবারে রাখুন সবুজ শাকসবজি।
অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি
ঠাণ্ডা লাগলে ভিটামিন সি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। গবেষণায় আরো পাওয়া গেছে, ফুসফুসের ইনফেকশন ও নিউমোনিয়াতেও অ্যান্টিঅক্সিডেন্ট দারুণ উপাদেয়। জার্নাল অব রয়েল সোসাইটি অব মেডিসিনে ২০০৭ সালে করা পাঁচটি গবেষণার রিভিউতে বলা হয়, তিনটি গবেষণায় প্রমাণ হয়েছে- ভিটামিন সি নিউমোনিয়ার প্রতিষেধক। বাকি দুটি গবেষণায় পাওয়া গেছে ভিটামিন সি'র থেরাপিউটিক প্রভাব সম্পর্কিত তথ্য। ভিটামিন সি'র উৎস হিসেবে বাছাই করতে পারেন কমলা, হলুদ বেল পেপার ও পেয়ারা।
ফলেট
প্রচুর পরিমাণে ফলেট গ্রহণ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস, এমফিসেমা, ব্রঙ্কাইটিজ ও অ্যাজমা থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখে। এশিয়া-প্যাসিফিক জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত ২০১০ সালের এক গবেষণায় বলা হয়, শ্বাস-প্রশ্বাস বাধাপ্রাপ্ত হওয়ার অন্যতম কারণ ফলেটজাতীয় খাবার কম খাওয়া। ডাল ও কালো বিনে রয়েছে ফলেট, যা ফুসফুসের কার্যপ্রণালিকে সঠিকভাবে অব্যাহত রাখে।
ভিটামিন বি৬
ফুসফুসকে সুরক্ষা দেয়ার পাশাপাশি এটি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করে। ২০১০ সালে জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি গবেষণায়, ৩ লাখ ৮৫ হাজার ধূমপায়ী ও অধূমপায়ীর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা গেছে, যাদের রক্তে ভিটামিন বি-৬ এর মাত্রা বেশি, তাদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




