বর্ষায় কীটপতঙ্গের হানা: বাগে আনার উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৬ ১ আগস্ট ২০১৯
বর্ষাকালে বাড়ে স্যাঁতসেতে ভাব ও বৃষ্টির প্রভাবে কীটপতঙ্গের হানা। আরশোলা, পিঁপড়ে, মশা-মাছি ছাড়াও টিকটিকি, মাকড়সাও যখন তখন উপস্থিত থাকতে পারে আপনার সাধের বাড়িতে। বাজারচলতি নানা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এদের বাগে আনতে চাইলেও তা সব সময় সম্ভব হয় না। তা ছাড়া এই সব কীটনাশক বা ওষুধের রাসায়নিক শ্বাসের সঙ্গে আমাদের শরীরেও প্রবেশ করে, যা ক্ষতিকর। বিশেষ করে বাড়িতে শিশু ও বয়স্ক থাকলে এই ধরনের কীটনাশক ব্যবহার করা সমস্যার হয়ে দাঁড়ায়।
তা ছাড়া কীটপতঙ্গকে মেরে ফেলে পরিবেশে তাদের উপস্থিতি কমিয়ে দেয়াটা বাস্তুতন্ত্র বিরোধীও। তাই তাদের বাঁচিয়ে রেখেও কী ভাবে দূরে রাখা যায়, সে পাঠ জানা আবশ্যিক। রাসায়নিক এড়িয়ে বেশ কিছু ঘরোয়া উপায়ে সহজেই কিন্তু এদের নিয়ন্ত্রণ করতে পারেন।
দারচিনি, লবঙ্গ - এ সবের চড়া গন্ধ বেশিরভাগ কীটপতঙ্গ সহ্য করতে পারে না। তাই এ সব ব্যবহার করেও কীটপতঙ্গকে দূরে রাখা যায়। তা ছাড়া বর্ষায় পোশাক থেকে দুর্গন্ধ সরাতে ও জামাকাপড়কে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে অনেকেই ন্যাপথলিন ব্যবহার করেন।
তবে এ সবের পাশাপাশি বেশ কিছু এসেনশিয়াল অয়েলের প্রভাবেও ঘরবাড়ি দূষণমুক্ত রাখতে পারেন। পোকামাকড়ের উপস্থিতিও কমিয়ে ফেলতে পারেন স্রেফ এই এসেনশিয়াল অয়েলগুলি ব্যবহার করেই।
জেনে নিন কোন তেল কী ভাবে ব্যবহার করলে উপকার পাবেন :
টি ট্রি অয়েল :
পানির সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে তার পর সেই মিশ্রণ ঘরের আনাচকানাচে ছড়িয়ে দিন। এতে পোকামাকড়ের উপদ্রব কমবে। বিশেষ করে, বর্ষায় ছাড়পোকার যে সমস্যা বাড়ে, তার জন্যও এটি খুবই কার্যকর।
ল্যাভেন্ডার অয়েল :
এর সুগন্ধও পোকামাকড় রোধে অত্যন্ত কার্যকর। বিশেষ করে, মশা-মাছি রোধে এই তেল খুব উপকারী। শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর বোতলে এক কাপ পানি ভরুন। তার মধ্যে তিন চামচ মতো ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। ভাল করে ঝাঁকিয়ে এই মিশ্রণই ছড়িয়ে দিন ঘরের নানা কোণায়।
ইউক্যালিপটাস তেল :
ইউক্যালিপটাস গাছের গা থেকে এক প্রকার ঝাঁজালো গন্ধ বের হয়। এই গন্ধ সইতে পারে না কোনও কীটপতঙ্গ, এমনকি ইঁদুরও। তাই এক একটি শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর বোতলে এক কাপ পানি ভরে, তাতে এক চামচ লেমন অয়েল ও দু’চামচ ইউক্যালিপটাস তেল মিশিয়ে ঝাঁকিয়ে রেখে দিন। বাড়ির চারপাশে, নর্দমার গোড়ায়, বেসিনে স্প্রে করুন এই মিশ্রণ। বর্ষায় পোকামাকড়ের হাত থেকে বাঁচতে বিশেষ উপকার পাবেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










