বুক জ্বালাপোড়া কমাতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২৫ ১১ অক্টোবর ২০২৪
বুকের মাঝ বরাবর জ্বালাপোড়া অনুভূতির ‘হার্টবার্ন’ বা বুক জ্বালাপোড়া হিসেবে পরিচিতি। একে চিকিৎস বিজ্ঞানের ভাষায় বলা হয়- ‘গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি)’। যা কিনা ‘অ্যাসিড রিফ্লাক্স’ হিসেবে বেশি পরিচিত।
এই বিষয়ে ‘হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পাকস্থলী থেকে অ্যাসিড চুইয়ে ওপরের দিকে উঠে কণ্ঠনালী পর্যন্ত চলে যায়। বুক জ্বালাপোড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না। আর ঘন ঘন এই অবস্থা তৈরি হলে সমাধানের জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে।
কিছুক্ষণ পরপর অল্প অল্প খাওয়া: খাদ্যনালী ও পাকস্থলীর মাঝের ‘ভাল্ব’য়ের মতো একটা পেশি থাকে যা পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে আসতে বাধা দেয়। বেশি খেলে পাকস্থলীতে চাপ পড়ে। ফলে ওই ‘ভাল্ব’ দেয অ্যাসিড চুইয়ে খাদ্যনালীতে চলে যায়। একারণে একেবারে বেশি না খেয়ে অল্প অল্প খাওয়া উপকারী।
ধীরে সুস্থে খাওয়া: তাড়াতাড়ি খেলে পেটে খাবার যায় বেশি। ফলে পাকস্থলীতে চাপও পড়ে বেশি।
রাতে দেরিতে খাওয়া এড়ানো: ঘুম বা শোয়ার সময়ের তিন ঘণ্টার মধ্যে খেলে ‘অ্যাসিড রিফ্লাক্স’য়ের সমস্যা বাড়ে, ফলে বুক জ্বালাপোড়া দেখা দেয়।
খাওয়ার পরপরই ব্যায়াম না করা: খাওয়ার পর হজম হওয়ার জন্য সময় দিতে হয়। এজন্য খাওয়ার কয়েক ঘণ্টা পর ব্যায়াম করতে হবে।
দেহ একটু উঁচু করে শোয়া: বালিশ দিয়ে দেহটা কোমড় থেকে একটু উঁচু করে শুইলে রাতে বুক জ্বালাপোড়ার সমস্যা কমে আসবে। তবে খেয়াল রাখতে হবে পেট বা পিঠের নিচেই যেন উঁচু হয়ে না থাকে। ধর থেকে কোমর পর্যন্ত ঢালু একটা আকার হতে হবে।
সমস্যা বাড়ানোর খাবার চিহ্নিত করা: কিছু খাবার ও পানীয় ‘অ্যাসিড রিফ্লাক্স’ ও বুক জ্বালাপোড়ার সমস্যা বাড়ায়। নিজের ক্ষেত্রে কোন ধরনের খাবার এই সমস্যা তৈরি করছে সেটা চিহ্নিত করে, খাওয়া বাদ দিতে হবে। অ্যাসিডিটি’র সমস্যা তৈরি করে এমন সাধারণ কিছু খাবারের মধ্যে আছে- চর্বিযুক্ত খাবার, ঝাল মসলাদার খাবার, টমেটো, আদা, দুধ, কফি, চা, কোলা, পেপারমিন্ট বা পুদিনা এবং চকলেট।
খাওয়ার পর চুইংগাম চাবানো: চুইংগাম চাবালে লালার নিঃসরণ ঘটে। যা অ্যাসিড প্রশমিত করে, খাদ্যনালীতে আরাম দেয়, আর অ্যাসিড পাকস্থলীতে ফেরাতে সাহায্য করে। তবে পেপারমেন্ট স্বাদের চুইংগাম এড়াতে হবে, যা বুক জ্বালাপোড়ার সমস্যা আরও বাড়িয়ে দেয়।
ওষুধ পরখ করা: কোনো ওষুধ খাওয়া প্রয়োজন পড়লে সেটার বিষয় ডাক্তার বা ওষুদের দোকানে জিজ্ঞেস করুন, পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হবে কিনা।
ওজন কমানো: দেহের বাড়তি ওজনের জন্যেও বুক জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। কারণ পেটের চর্বি পাকস্থলীতে চাপ তৈরি করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




