বেশি বয়সে মা হচ্ছেন, নিয়ম মেনে চলবেন, না হলে বিপদ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫২ ২০ অক্টোবর ২০২০
এখন কর্মক্ষেত্রেও পুরুষের সঙ্গে টক্কর দিচ্ছেন নারীরা। ক্যারিয়ার গড়তে ব্যস্ত তারাও। স্বভাবতই দেরিতে বিয়ে (লেট ম্যারেজ) করছেন মেয়েরা। কারণবশত এ যুগে বিলম্বে মা (লেট মাদারহুড) হচ্ছেন তারা। বর্তমানে বাংলাদেশে প্রথম মা হওয়ার গড় বয়স ৩০ দাঁড়িয়েছে! অনেকেই নিজের ক্যারিয়ারের জন্য ৩৫-এ মা হচ্ছেন কিংবা এর আশেপাশে।
লেট মাদারহুডে কমবেশি সবারই সমস্যা হয়। বয়স ৩০-এর কোটা পেরিয়ে গেলে সন্তান প্রসবের আগে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। প্রসবকালীন ও পরবর্তীতেও কতিপয় বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। সেই সঙ্গে বাচ্চার যাতে কোনও শারীরিক সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হয়।
বয়স বাড়ার সঙ্গে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের মতো সমস্যা হলে অন্তঃসত্ত্বা হওয়ার সিদ্ধান্ত নেয়ার সময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। সাধারণ যেসব নিয়ম মানলে ৩৫-এর পরেও মা হতে কোনও সমস্যা হয় না, সেগুলো একঝলকে দেখে নেয়া যাক-
চিকিৎসকের সঙ্গে পরামর্শ
বেশি বয়সে অন্তঃসত্ত্বা হলে নানা ধরনের শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তাই এসব কারণে যাতে মা ও বাচ্চার কোনও ক্ষতি না হয়, তা সুনিশ্চিত করতে নিয়মিত হেলথ চেকআপ করতে হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুলেও কোনও ওষুধ খাওয়া যাবে না।
প্রেগন্যান্সি সম্পর্কে জ্ঞান
যেকোনও নতুন কাজ শুরুর আগে আমরা হোমওয়ার্ক করি। একইভাবে প্রেগন্যান্সির আগে ও পরের নানা অবস্থা সম্পর্কে ভাবী মায়ের জ্ঞান থাকা জরুরি। অন্যথায় ছোট ছোট বিষয়ে চিন্তা বাড়বে। আর এসময়ে সেটা মা ও বাচ্চার শরীরের জন্য মোটেও ভালো নয়।
ডায়েটের দিকে নজর
গর্ভাবস্থায় মা ও বাচ্চার শরীরের গঠনে ডায়েট বিশেষ ভূমিকা পালন করে। তাই এই পরিস্থিতিতে শারীরিক জটিলতা এড়াতে চিকিৎসকের পরামর্শে খাবার খেতে হবে। জাঙ্ক ফুড একদম এড়িয়ে চলতে হবে। বন্ধ করতে হবে কোল্ড ড্রিঙ্কের মতো পানীয় খাওয়া। তাই হবু মায়েরা কী খাচ্ছেন তা বিবেচনা করা জরুরি। পাশাপাশি কত পরিমাণে খাচ্ছেন, সেদিকে নজর রাখাও বাঞ্ছনীয়।
নিয়মিত শরীরচর্চা
৩০ পেরোনোর পর মা হওয়ার পরিকল্পনা থাকলে প্রেগন্যান্ট হওয়ার আগে থেকে নিয়মিত যোগাসন করতে হবে। প্রেগন্যান্সির পরও তা চলবে। একাধিক গবেষণায় দেখা গেছে, ভাবী মায়েরা নিয়মিত শরীরচর্চা করলে বয়স যতই হোক প্রসবকালীন সমস্য়া হওয়ার আশঙ্কা কমে যায়।
ধূমপান ও মদ্যপান নয়
সুস্থ-সুন্দর বাচ্চার জন্ম দিতে চাইলে ভুলেও এমন ধরনের নেশা করবেন না। নাহলে মিসক্যারেজের (গর্ভপাত) শঙ্কা বৃদ্ধি পাবে। পাশাপাশি সন্তানের শরীরের ওপর চাপ বাড়বে।
মানসিক চাপ নিয়ন্ত্রণ
স্বাভাবিক পরিস্থিতিতেই স্ট্রেস শরীরের পক্ষে ভালো নয়। গর্ভাবস্থায় যদি সেটা হয়, তাহলে তো কথাই নেই। মায়ের মানসিক চাপ বাচ্চার মারাত্মক ক্ষতি করে। সেই সঙ্গে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে পরিস্থিতি আরও কুটিল হওয়ার আশঙ্কাও থাকে। তাই এসময় বিষণ্ণতা, বিষাদ দূরে রাখতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




